পাক সফর থেকে ছিটকে গেলেন স্মিথ, দেশে ফিরছেন ওয়ার্নার, স্টার্করাও

সিরিজ জেতার পরই বড়সড় ধাক্কা খেল অজিরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১১ বছর পর এশিয়ার মাটিতে ফের সিরিজ জেতার স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। গত শুক্রবার লাহোরে শেষ টেস্টে পাকিস্তানকে ১১৫ রানে হারিয়ে ১-০ ব্যবধানে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতে নেয় অজিরা (প্রথম দুই টেস্ট ড্র হয়েছিল)। তবে সিরিজ জেতার পরই বড়সড় ধাক্কা খেল তারা। বাবর আজম অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এবং একটি টি-২০ ম্যাচ থেকে ছিটকে গেলেন স্টিভ স্মিথ। বাঁ হাতের কনুইয়ের চোটের কারণে এই তারকা অজি ব্যাটসম্যানকে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন দলে মেডিকেল স্টাফরা। 

জানা গিয়েছে, চোট নিয়েই লাহোরে শেষ তথা তৃতীয় টেস্টে খেলতে নেমেছিলেন স্মিথ। তবে তাঁকে নিয়ে আর ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। তাই দেশে ফিরে বিশ্রাম নিতে বলা হয়েছে স্মিথকে। এবারের আইপিএলে দল পাননি তিনি। যার ফলে আগামী দু’মাস পুরোপুরি বিশ্রাম পাচ্ছেন প্রাক্তন এই অজি অধিনায়ক।

পাকিস্তানের মাটিতে ওয়ান ডে এবং টি-২০ ম্যাচগুলি খেলার জন্য ভীষণভাবে মুখিয়ে ছিলেন স্মিথ। তিনি বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে এই সমস্ত ম্যাচগুলি মিস করাটা সত্যিই আমার কাছে একটা হতাশাজনক বিষয়। তবে মেডিকেল স্টাফদের কথা অমান্য করা যাবে না। এখন আমার না খেলাটাই উচিত’। স্মিথের পাশাপাশি, জস হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং ডেভিড ওয়ার্নারকেও দেশে ফিরতে হচ্ছে। এঁদের আপাতত বিশ্রাম নিতে বলেছে অজি ক্রিকেট বোর্ড।

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার