কে হতে পারেন ভারতের পরবর্তী অধিনায়ক, জানিয়ে দিলেন পন্টিং

শুরুটা খুব একটা ভালো না করতে পারলেও তাঁর ওপর ভরসা রেখেছিল নির্বাচকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরুটা খুব একটা ভালো না করতে পারলেও তাঁর ওপর ভরসা রেখেছিল নির্বাচকরা। আর তাদের আস্থার মর্যাদা রেখেছেন ঋষভ পন্থ। ধীরে-ধীরে ভালো পারফরম্যান্স করে হয়ে উঠেছেন টিম ইন্ডিয়ার স্কোয়াডের অটোমেটিক চয়েস। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান একক দক্ষতায় ম্যাচ জেতানোর ক্ষমতাও রাখেন, সেটার প্রমাণ একাধিকবার পাওয়া গিয়েছে। গত মরশুমে তাঁর নেতৃত্বেই আইপিএলের প্লে-অফে খেলেছিল দিল্লি ক্যাপিটালস। ফাইনালে উঠতে না পারলেও দুর্দান্ত খেলেছিল রাজধানী এই দলটি। তাই পন্থের নেতৃত্বের তুলনা না করে পারা যায় না।

তবে ঋষভের মধ্যে ভারতের ভবিষ্যতের অধিনায়ককে দেখতে পাচ্ছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে কাজ করার দরুন টিম ইন্ডিয়ার এই ক্রিকেটারটিকে খুব ভালো করে দেখেছেন দু’টি বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি অস্ট্রেলিয়ান তারকা। তিনি পন্থের মধ্যে জাতীয় দলের অধিনায়কের ছায়া দেখতে পাচ্ছেন।

সম্প্রতি একটি সাক্ষাতকারে পন্টিং বলেন, ‘আইপিএলের মতো কঠিন টুর্নামেন্টে অধিনায়কের দায়িত্ব সামলানোটা খুব একটা সহজ বিষয় নয়। এটার জন্য দক্ষতা লাগে। ঋষভ প্রথম সুযোগেই সেই কাজটা দুর্দান্তভাবে পালন করেছেন। তাই আমার বিশ্বাস যে আগামী কয়েক বছরে ওর ঝুলিতে যে পরিমান অভিজ্ঞতা থাকবে তাতে ও জাতীয় দলের অধিনায়ক হওয়ার যোগ্য দাবিদার হয়ে উঠবে’।

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১