BIG BREAKING: দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় মিতালিদের

না, চলতি মহিলা বিশ্বকাপের শেষ চারে পৌঁছনো হল না ভারতের।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, চলতি মহিলা বিশ্বকাপের শেষ চারে পৌঁছনো হল না ভারতের। রবিবাসরীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মিতালি রাজ অ্যান্ড কোম্পানি। মরণ-বাঁচন এই ম্যাচে প্রোটিয়াদের কাছে ৩ উইকেটে হার স্বীকার করল দেশের প্রমীলা বাহিনী। ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়েও জয় তুলতে ব্যর্থ হল হরমনপ্রীত, স্মৃতিরা। মূলত এদিন বোলাদের ব্যর্থতার জেরেই ডুবতে হল ওমেন ইন ব্লুদের। সেই সঙ্গে শেষ হয়ে গেল বিশ্বকাপের স্বপ্ন। গতবার রানার্স হলেও এবার পুরোপুরি খালি হাতেই ফিরতে হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক মিতালি রাজ। ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা (৭১) এবং শেফালি বর্মা (৫৩)। এই দু’জন ফিরে গেলে দলের ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক মিতালি (৬৮) এবং হরমনপ্রীত (৪৮)। তাঁদের ব্যাটের ওপর ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৭৪ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই লিজিলি লি-র উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬ রান করেই রান হয়ে ফিরে যান তিনি। এরপর দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায় উলভার্দট (৮০) এবং গুডাল (৪৯) জুটি। অর্ধশতরানের দেখা পান ডু প্রিজও। শেষ দিকে ট্রাইঅন (১৭) এবং ইসমেইলের (২) ব্যাটের ওপর ভর করে শেষ বলে জয় হাসিল করে নেয় প্রোটিয়ারা। ভারতের হয়ে ২টি করে উইকেন পান রাজেশ্বরী এবং হরমনপ্রীত।

বিস্তারিত আসছে…

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার