নিউ টাউনের এক ভাড়াবাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

নিউটাউনের একটি ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ (Body Recover)। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউটাউনের একটি ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ (Body Recover)। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রূপম দত্ত। ২৬ বছর বয়স তার। ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার (Newtown Police) পুলিশ।

 জানা গিয়েছে, অসম থেকে এসেছিলেন ২৬ বছরের যুবক রুপম দত্ত। কলকাতায় বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি। গত শুক্রবারই কলকাতায় নিউটাউনের সুলঙ্গুরি কলোনি এলাকায় একটি বাড়ি ভাড়া নেন রূপম। এরপর সেখানে থাকতে শুরু করেন তিনি। কিন্তু দু দিন যেতে না যেতে উদ্ধার হল সেই ঘর থেকে ওই যুবকের দেহ। বাড়ি ভাড়া নেওয়ার দু দিনের মধ্যে যে এমন কান্ড করবে তা ভাবতে পারেননি বাড়ি মালিক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রূপম দত্ত অসমের নারায়ণপুর লক্ষ্মীপুরের বাসিন্দা ছিলেন। শুক্রবার নিউটাউনে এক ব্যক্তির বাড়িতে ঘর ভাড়া নেন তিনি। সূত্রের খবর, এর পর থেকে ওই যুবক ঘরের ভিতরই ছিলেন। কিন্তু কোনও সাড়াশব্দ না মেলায় রবিবার বাড়ির লোকজনের সন্দেহ হয়। এরপর তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় রয়েছেন ওই যুবক। একটি বালতির উপর বসে রয়েছেন হাঁটু মুড়ে। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অসমে ওই যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। সদ্য বাড়ি ভাড়া নিয়ে ওই যুবক আত্মহত্যা করলেন নাকি এর পিছনে অন্য কোনও কারন রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যে বাড়িতে ঘর ভাড়া নিয়েছিলেন সেই বাড়ির এক কর্ত্রী বলেন, “আমার বাড়িতে আগে প্রচুর অসমের লোক ছিল। বিভিন্ন ঘরে ভাড়া থেকেছেন। কিন্তু এই ছেলে যে এরকম কাণ্ড করবে তা আগে বুঝলে ভাড়াই দিতাম না।”

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন