দিল্লির হয়ে নেমেই ম্যাচের সেরা হলেন কুলদীপ

ফর্ম খারাপ থাকায় তাঁর উপর আস্থা হারিয়েছিল কেকেআর টিম ম্যানেজমেন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ দিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। তবে ফর্ম খারাপ থাকায় তাঁর উপর আস্থা হারিয়েছিল কেকেআর টিম ম্যানেজমেন্ট। যার ফলে গত দুই মরশুমের বেশিরভাগ সময় তাঁকে রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল। তবে দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে নেমেই সকলকে জবাব দিলেন কুলদীপ যাদব। চায়নাম্যান বোলার ফের একবার বুঝিয়ে দিলেন যে তিনি এখনও শেষ হয়ে যাননি। নিজের ৪ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নিলেন এই বাঁ হাতি স্পিনার। সেই সঙ্গে হলে ম্যাচের সেরাও।  এক কথায় বলতে গেলে তাঁর জন্যই মুম্বইকে ১৭৭ রানের মধ্যে বেঁধে রাখতে সক্ষম হয় ঋষভ পন্থরা।

নিলামের আগেই কুলদীপকে ছেড়ে দিয়েছিল নাইট টিম ম্যানেজমেন্ট। নিলামে তাঁর দিকে ফিরেও তাকায়নি ব্রেন্ডন ম্যাককালাম, ভরত অরুনরা। কিন্তু দিল্লি ফ্যাঞ্চাইজি তাঁকে দলে নেয় এবং আস্থা রেখে খেলার সুযোগ দেয়। আর সেই আস্থার প্রতি মর্যাদা রাখলেন কুলদীপও সঠিক সময়ে উইকেটগুলি তুলে নিয়ে দলকে সাহায্য করেন তিনি।

অন্যদিকে, ব্রেবোর্ন স্টেডিয়ামে ললতি যাদব (৪৮) এবং অক্ষর প্যাটেলের (৩৮) ঝড়ো ব্যাটিং জয় ছিনিয়ে নিল মুম্বইয়ের থেকে। ১০ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে নিল দিল্লি।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার