পাক সফর থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ, চিন্তায় দিল্লি ক্যাপিটালস

চলতি আইপিএলের শুরুটা বেশ ভালোভাবেই করেছে দিল্লি ক্যাপিটালস।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলের শুরুটা বেশ ভালোভাবেই করেছে দিল্লি ক্যাপিটালস। রবিবার ব্রেবোর্ন স্টেডিয়ামে টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতা ঢেকে ললিত এবং অক্ষরের ব্যাটের উপর ভর করে মুম্বইকে হারিয়েছে ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি। তবে এখনও অনেকটা পথ চলা বাকি। কিন্তু তার আগেই বড়সড় ধাক্কা খেল রাজধানীর এই ফ্র্যাঞ্চাইজি দলটি। চোট পেয়ে পাকিস্তান সফরের ওয়ান ডে সিরিজ এবং টি-২০ ম্যাট থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ। চোটের কারণে তাঁকে দেশে ফিরতে হচ্ছে। আর এই কারণেই বেশ চিন্তায় পড়ে গিয়েছে দিল্লি টিম ম্যানেজমেন্ট।

কারণ, এবারের মেগা নিলামে ৬ কোটি টাকার বিনিময়ে মিচেল মার্শকে দলে নেয় ক্যাপিটালস থিঙ্ক ট্যাঙ্ক। তারা আশায় ছিল যে, পাক সফর শেষ করে দিল্লির স্কোয়াডে এসে যোগ দেবেন এই তারকা অজি অলরাউন্ডার। গত টি-২০ বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মার্শ। যেই কারণেই তাঁর ওপর বাজি ধরেছিলেন দিল্লি টিম ম্যানেজমেন্ট। কিন্তু ডান হাতি অলরাউন্ডারের চোট সবকিছু শেষ করে দিল বললেই চলে। আদৌ তিনি ফিট হয়ে এবারের আইপিএলে খেলতে পারবেন কিনা সেটা নিয়েও রয়েছে চরম ধোঁয়াশা।

অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানান যে, মার্শের চোটের বিষয়ে তারা এখনও বিশদে কিছু জানতে পারেননি। আপাতত তাঁকে দেশে ফেরানো হচ্ছে। আর পরিবর্ত হিসেবে ক্যামেরুন গ্রিনকে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে নেওয়া হয়েছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার