আইপিএলের মঞ্চে দুই নতুন দলের দ্বৈরথ, হার্দিক-রাহুলের লড়াই দেখতে প্রস্তুত ক্রিকেটপ্রেমীরা

আমেদাবাদের অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার হার্দিক, আর লখনউকে নেতৃত্ব দিতে দেখা যাবে রাহলকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর থেকে আইপিএলের আসরে যুক্ত হয়েছে দু’টি নতুন দল। যার ফলে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটিতে মোট দলের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০টি। নয়া দুই জলের নাম হল গুজরাত টাইটানস এবং লখনউ সুপার জায়ান্টস। ওয়াংখেড়েতে সোমবার সন্ধ্যায় নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে এই দুই দল। আর আইপিএলের মঞ্চে প্রথমবার খেলতে আসা এই দুই দলের লড়াই দেখতে রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। কারণ, এই লড়াইটা হতে চলেছে হার্দিক পান্ডিয়া বনাম কে এল রাহুলের মধ্যে। 

হ্যাঁ, আমেদাবাদের অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার হার্দিক, আর লখনউকে নেতৃত্ব দিতে দেখা যাবে রাহলকে। যেটা এই ম্যাচকে একটা আলাদাই মাত্রা দেবে। রাহুল এর আগে পঞ্জাব কিংসের অধিনায়কের দায়িত্ব সামলেছেন। তবে হার্দিকের কাছে আইপিএলে ক্যাপ্টেন্সি করাটা পুরোপুরি নতুন একটা বিষয়। তাই বরোদার এই অলরাউন্ডারের খানিকটা চাপে থাকবেন বললেই চলে। তার উপর দিন কয়েক আগে চোট সারিয়ে উঠেছেন তিনি। ফলে নিজেকে প্রমাণ করার জন্য একটা আলাদা তাগিদ থাকবে হার্দিকের মধ্যে। এবার দেখে নেওয়া যাক দুই দলে তারকাদের মধ্যে কারা কারা রয়েছেন-

আমেদাবাদ টাইটানস- শুভমন গিল, ডেভিড মিলার, হার্দিক পান্ডিয়া, রাহুল তেওয়াতিয়া, বিজয় শঙ্কর, ম্যাথিউ ওয়েড, ঋদ্ধিমান সাহা, আলজারি জোসেফ, রশিদ খান, লকি ফার্গুসন ও মহম্মদ শামি।

লখনউ সুপার জায়ান্টস-  কে এল রাহুল, এভন লুইস, কায়েল মেয়ার্স, মনীশ পান্ডে, দীপক হুডা, জেসন হোল্ডার, ক্রুনাল পান্ডিয়া, কুইন্টন ডি কক, মার্কোস স্টোইনিস, আবেশ খান ও শাবাজ থান। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার