আগামী ২-৩ মাসের মধ্যেই GTA নির্বাচন, আশ্বাস মমতার

পাহাড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু না হওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: আগামী ২-৩ মাসের মধ্যে দার্জিলিংয়ের গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (GTA) নির্বাচন হবে বলে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পাহাড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু না হওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

রাজ্যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম পাহাড়ে পা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর পাহাড় সফর নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। দার্জিলিংয়ের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জিটিএ নির্বাচন নিয়ে বড়সড় ঘোষণা করতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। পাহাড়ে পা রেখেই এদিন গোর্খা জনমুক্তি মোর্চা, গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা সহ একাধিক রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ আমি চারটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলাম। সব রাজনেতিক দলই চাইছে, অবিলম্বে জিটিএ নির্বাচন হোক। শুধু গোর্খা জনমুক্তি মোর্চার রোশন গিরি বলেছেন, পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের পরে ভোট হোক। আগেই বলেছিলাম, পুরসভা নির্বাচন হওয়ার পরে জিটিএ ভোট হবে। আশা করি-২-৩ মাসের মধ্যে ভোট হবে।’

এদিনের বৈঠকে পাহাড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে একাধিক দল। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘পাহাড়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার পরিবর্তে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালুর অনুরোধ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে। আমরা অনেকবার এ বিষয়ে চিঠি দিয়েছি। কিন্তু কিন্তু কোনও জবাব পায়নি। আশা করছি, মে মাসের পরে পাহাড়ের পঞ্চায়েত বাদ দিয়ে সমস্ত ভোট হয়ে যাবে।’

দার্জিলিংয়ে পরিস্থিতির ক্রমশই উন্নতি হচ্ছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘দার্জিলিং শান্তিতে রয়েছে। নির্বাচন হয়ে গেলে আরও উন্নয়ন হবে। দার্জিলিং খুব সুখের জায়গা। অধিকাংশ হোটেলই জুন মাস পর্যন্ত বুকড। হোম স্টে-ও খুব ভাল করছে।’

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার