বড় জয় দিয়েই এবারের আইপিএলের সূচনা করল রাজস্থান রয়্যালস

ব্যাট-বল দুই দিকেই অনবদ্য পারফরম্যান্স করল সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়েলস।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাট-বল দুই দিকেই অনবদ্য পারফরম্যান্স করল সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস। পুনেতে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে বড় ব্যবধানে জয় তুলে নিল পিঙ্ক আর্মি। মঙ্গলবার রাতে ৬১ রানের ব্যবধানে জয় পেল তারা। রাজস্থানের করা ২১০ রানের জবাবে ব্যাট করতে নেমে পুরোপুরি তাসের ঘরের মতো ভেঙে পড়ে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ। ওয়াশিংটন সুন্দর (৪০) যদি খানিকটা প্রতিরোধ গড়ে না তুলতেন পারলে হয়তো অরেঞ্জ আর্মির ইনিংস ১০০ রানের মধ্যেই গুটিয়ে যেত। 

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত একেবারেই কাজে লাগেনি। সবটাই পুরোপুরি উল্টো হয়ে গিয়েছে। সানরাইজার্সের বোলারদের উপর রীতিমতো জাকিয়ে বসেন রাজস্থানের ব্যাটিং লাইনআপ। জস বাটলার (৩৫), জইশওয়াল (২০), স্যামসন (৫৫), পাড্ডিকল (৪১), হেটমেয়ার (৩২) এবং রিয়ানদের (১২) ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ২১০ রান তোলে রাজস্থান রয়েলস।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় সানরাইজার্স। একের পর উইকেট হারাতে থাকে তারা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তুলতে সক্ষম হয় হায়দরাবাদ। ম্যাচের সেরা হয়েছে সঞ্জু স্যামসন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার