ক্যারিবিয়ানদের উড়িয়ে সপ্তমবার মহিলা বিশ্বকাপের ফাইনালে পা রাখল অস্ট্রেলিয়া

সেমি ফাইনালের মঞ্চে রীতিমতো জ্বলে উঠলেন অজিরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেমি ফাইনালের মঞ্চে রীতিমতো জ্বলে উঠলেন অজিরা। ব্যাট ও বল উভয় বিভাগেই দুর্দান্ত প্রদর্শন করে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে ১৫৭ রানে উড়িয়ে সপ্তমবার মহিলা বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করল অস্ট্রেলিয়া। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ক্যারিবিয়ানরা দাঁড়াতেই পারল না। ব্যাট হাতে জ্বলে উঠলেন অ্যালিসা হেলি। তাঁর ১২৯ রানে ইনিংসের ওপর ভর করে রানের পাহাড়ে চেপে বসল ব্যাগি গ্রিনরা। আর হেলিকে যোগ্য সঙ্গ দিলেন হায়েনস (৮৫)। এই দুই ব্যাটসম্যানকে আউট করতে রীতিমতো ঘাম ছুটে যায় ওয়েস্ট ইন্ডিজের বোলারদের। মোট ২১৬ রানের পার্টনারশিপ করেন হেলি-হায়েনস জুটি। বৃষ্টিতে সময় নষ্ট হওয়ার জন্য খেলা ৪৫ ওভারে হয়।

বৃষ্টিতে ভেজা মাঠের সুবিধা নেওয়ার জন্য টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক টেলর। তবে তাঁর এই সিদ্ধান্ত একেবারেই কাজে লাগেনি। বরং পুরোপুরি উল্টো হয়ে গিয়েছে। নির্ধারিত ৪৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩০৫ রান তোলে অজিরা। শেষ দিকে অধিনায়ক ল্যানিং (২৬) এবং মুনি (৪৩) দলের স্কোরকে ৩০০-র গণ্ডি পার করে দেন। 

৩০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় ওয়েস্টইন্ডিজ দল। অজি বোলারদের দাপটে ৩৭ ওভারে ১৪৮ রানেই গুটিয়ে যায় ক্যারিবায়ান মহিলা দলের ইনিংস। ম্যাচের সেরা হয়েছেন অ্যালিসা হেলি।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার