স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চটুল অশ্লীল নাচ, প্রধান শিক্ষক সহ ৫ জনকে শোকজ

রাত বাড়তেই আচমকা মঞ্চে হাজির হন জিন্স প্যান্ট ও শার্ট পরিহিতা এক তরুণী। মঞ্চে উঠেই অশ্লীল অঙ্গভঙ্গি করে নৃত্য পরিবেশন করতে থাকেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নাটোর: স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। অথচ দেশাত্মকবোধক গানের পরিবর্তে মঞ্চে চলল উদ্দাম, চটুল নাচ। আর ওই ন্যক্কারজনক ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কার্যত সমালোচনা ও বিতর্কের ঝড় উঠেছে। ইতিমধ্যেই অনুষ্ঠানের আয়োজক, স্কুলের প্রধান শিক্ষকসহ পাঁচ জনকে শোকজ করা হয়েছে। যদিও অনুষ্ঠানের আয়োজক প্রভাত কাকুলী সমিতির সভাপতি ইউনুছ খান দাবি করেছেন, ‘মঞ্চে অশ্লীল নৃত্য পরিবেশনের বিষয়টি তিনি জানতেন না।’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে গত সোমবার নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বিনগ্রামে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাতে স্কুল মাঠে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিনগ্রাম উচ্চবিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় প্রভাত কাকুলী সমিতি। রাত বাড়তেই আচমকা মঞ্চে হাজির হন জিন্স প্যান্ট ও শার্ট পরিহিতা এক তরুণী। মঞ্চে উঠেই অশ্লীল অঙ্গভঙ্গি করে নৃত্য পরিবেশন করতে থাকেন। আর সেই উদ্দাম নাচে মোহিত হয়ে বেশ কিছু যুবক ও তরুণ ওই তরুণীর শরীর লক্ষ্য করে টাকা ছড়াতে থাকে। অনুষ্ঠানে উপস্থিত এক ব্যক্তি ওই দৃশ্য ক্যামেরাবন্দি করে সামাজিকমাধ্যমে পোস্ট করেন।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অশ্লীল নাচ পরিবেশনের বিষয়টি জানাজানি হতেই এলাকাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসীর কথায়, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এমন আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশন খুবই দুঃখজনক। আর স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ধরনের আপত্তিকর নৃত্য  শিক্ষার্থীদের মধ্যে খারাপ প্রভাব ফেলেছে।’ বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠতেই নড়েচড়ে বসেছে শিক্ষা দফতর। স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতিকে শোকজ করা হচ্ছে। যদিও বিনগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস দায় ঝেড়ে ফেলে বলেছেন, ‘ক্রীড়া অনুষ্ঠানের পরেই আমরা বাড়ি চলে এসেছি। শিক্ষকদের অনুপস্থিতিতে এই ধরনের নাচ-গানের আয়োজন করা হয়েছে। স্কুলের কোনও শিক্ষক এতে জড়িত নন।’

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়