এই গরমে বাড়িতে বানান সুস্বাদু ও স্বাস্থ্যকর টমেটোর শরবৎ

কখনও যদি স্যালাডের উপকরণ দিয়েই কোনও পানীয় বানিয়ে নিতে চান বাড়িতে তাঁর জন্য টমেটো আপনি বেছে নিতেই পারেন। কী করবেন জেনে নিন। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এই গরমে হালকা, তেল-মশলা ছাড়া খাবার খেতেই আমরা বেশি পছন্দ করি। এক্সপেরিমেন্টাল কিছু খেতে চাইলেও তা হয় স্বাস্থ্যকর। এবং এই গরমে আমাদের মন চায় তেমনি কিছু খেতে। জলের পরিমাণ বেশি রয়েছে এমন ফল, শাক-সবজি ইত্যাদির এই গরমে জুড়ি মেলা ভার। তেমনি এক সবজি হল টমেটো। যাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং রয়েছে প্রচুর পরিমাণে জল। যা এই গরমে আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। প্রতিদিন এই গরমে আপনার যদি শশা, টমেটো দিয়ে স্যালাড খাওয়া অভ্যাস থাকে তাহলে তো কোনও কথাই নেই। কিন্তু কখনও যদি স্যালাডের উপকরণ দিয়েই কোনও পানীয় বানিয়ে নিতে চান বাড়িতে তাঁর জন্য টমেটো আপনি বেছে নিতেই পারেন। কী করবেন জেনে নিন। 

৫-৬টি টমেটো প্রথমে টুকরো করে কেটে নিয়ে মিক্সারে দিয়ে তাতে সামান্য জল দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিন। এরপর এতে সামান্য নুন আর গোলমরিচ যোগ করে আবার ভালোভাবে মিশিয়ে নিন। তারপর গ্লাসে ঢেলে ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিন। তারপর ফ্রিজ থেকে বের করে উপর থেকে খানিকটা মধু ছড়িয়ে ও প্রয়োজনমত বরফ দিয়ে পরিবেশন করুন টমেটোর শরবৎ। 

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?