বিশ্বকাপের আগে ফিফা কংগ্রেসে রাশিয়ার প্রতিনিধিরা, বিতর্ক তুঙ্গে

চলতি বছরের নভেম্বর মাসে কাতারে বসবে বিশ্বকাপ ফুটবলের আসর।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের নভেম্বর মাসে কাতারে বসবে বিশ্বকাপ ফুটবলের আসর। তার আগে এশিয়ার এই দেশটিতে হয়ে গেল ফিফা কংগ্রেস। যেখানে উপস্থিত ছিলেন ফিফার অন্তর্ভুক্ত সমস্ত দেশগুলির প্রতিনিধিরা। তবে সেই অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিদের উপস্থিতির জন্য বড়সড় বিতর্কে পড়ে গেল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তথা ফিফা।

বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহাতে ৭২তম ফিফা কংগ্রেসের আসর বসেছিল। আর সেখানে দেখা যায় রাশিয়ান ফুটবল ইউনিয়নের সেক্রেটারি আলেকজান্ডার আলায়েভ এবং অ্যালেক্সি সেরোকিনকে। ২০১৮ সালে রাশিযা বিশ্বকাপের আয়োজক সংস্থার প্রধান ছিলেন এই দু’জন। কিন্তু ইউক্রেনের উপর হামলার জেরে রাশিয়াকে ফুটবল থেকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ফিফা। তাহলে কী করে রাশিযার ওই দুই প্রতিনিধি ফিফা কংগ্রেসে অংশ নিলেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সমস্ত মহলে। আর সেই সঙ্গে তৈরি হয়েছে জোর বিতর্কও। 

অন্যদিকে, আন্তর্জাতিক ফুটবল তো বটেই, ইউরোপের কোনও ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ভ্লাদিমির পুতিনের দেশ। কারণ, উয়েফাও রাশিয়াকে নিষিদ্ধ করেছে। এই বিষয়টির বিরুদ্ধে আবেদন জানিয়ে রাশিয়ান ফুটবল ফেডারেশন আন্তর্জাতিক ক্রীড়া কোর্টের দ্বারস্থ হয়। কিন্তু সেখানেও তাদের আবেদন খারিজ হয়ে যায়। আদালত বলে দেয় যে, আপাতত নিষেধাজ্ঞা উঠছে না। ফিফা এবং উয়েফার সিদ্ধান্ত বহাল থাকবে। তাই এবার ইউরোপ ছেড়ে এশিয়া মহাদেশের হয়ে খেলার জন্য চিন্তা-ভাবনা করেছে রাশিয়া। যার জন্য এশিয়ান ফুটবল ফেডারেশন তথা এএফসি-র কাছে আবেদন জানাতে চলেছে ইউরোপের শক্তিধর দেশটি। 

 

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান