বকটুইয়ে তলব দমকলের ওসিকে, নজরে ডিএনএ টেস্টও

বকটুই গ্রামে অগ্নিদগ্ধ হয়ে যারা মারা গিয়েছেন শনাক্তকরণের জন্য এবার ডিএনএ টেস্টের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূম জেলার রামপুরহাট থানার বকটুই(Boktui) গ্রামে গত ২১ মার্চ রাতে যে নৃশংস গণহত্যার ঘটনা ঘটে তার তদন্তে ইতিমধ্যেই অনেকটা অগ্রসর হয়েছে সিবিআই(CBI)। চলছে জিজ্ঞাসাবাদ ও গ্রেফতারির পর্বও। এর মধ্যেই শুক্রবার সিবিআইয়ের তরফে তলব করা হল রামপুরহাট দমকল বাহিনীর ওসিকে। এদিনই তাঁকে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দিতে বলা হয়েছে। একই সঙ্গে এবার বকটুই গ্রামে অগ্নিদগ্ধ হয়ে যারা মারা গিয়েছেন তাঁদের নিকট আত্মীয়দের দেহরসের নমুনা সংগ্রহ করা হবে। তারপর তা মিলিয়ে দেখা হবে অগ্নিদগ্ধ হয়ে যারা মারা গিয়েছেন তাঁদের ডিএনএ’র সঙ্গে। সিবিআইয়ের তরফে শুক্রবার ডিএনএ টেস্টের(DNA Test) সম্ভাবনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

গত ২১ মার্চ বকটুই গ্রামে আগুন লাগানোর ঘটনায় এখনও পর্যন্ত ৯জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১জন বাদে বাকি ৮জনেরই দেহ শনাক্তকরণের পর্যায়ে ছিল না। অভিযোগ ছিল, মৃতদের পরিবারের সদস্যদের দিয়ে শনাক্তকরণ না করিয়ে অন্য এক ব্যক্তিকে দিয়ে তা শনাক্ত করিয়ে তড়িঘড়ি দেহ সৎকার করে দেওয়া হয়। সেই ঘটনার জেরেই প্রশ্ন ওঠে, মৃতদেহ যদি শনাক্ত করার পর্যায়েই না থেকে থাকে তো দেহ সৎকার করার আগে কীভাবে তা শনাক্ত করা গেল? এই বিষয়টিই নজরে পড়েছে সিবিআইয়ের। আর তার জেরেই এবার বকটুইয়ে অগ্নিদগ্ধ হয়ে যে ৮জন মারা গিয়েছেন তাঁদের ডিএনএ টেস্টের জন্য নমুণা সংগ্রহ করতে চায় সিবিআই। তারপর সেই নমুণা মিলিয়ে দেখা হবে পরিবারের অনান্য সদস্যদের সঙ্গে।

সূত্রে জানা গিয়েছে, নিহতদের আত্মীয় মিহিলাল শেখকে(Mihilal Sheikh) জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পেরেছে, যিনি মৃতদেহগুলি শনাক্ত করেছিলেন, তিনি তাঁদের আত্মীয় বলে পরিচয় দিলেও তাঁকে মৃতদের পরিবারের কেউই চেনেন না। এমনকি মিহিলাল সিবিআইয়ের কাছে দাবি করেছেন যে, মৃতদেহ শনাক্ত না করেই ক্রিয়াকর্ম করা হয়েছে।। সেই কারণেই নিহতদের ডিএনএ টেস্ট করানোর এখন সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। তবে এই ডিএনএ টেস্টের জন্য কারও দেহই কবর থেকে তুলতে হবে না। কেননা, ময়না তদন্তের সময় দেহগুলি থেকে নমুনা সংগ্রহ করে রাখা হয়েছিল। সেই নমুনা সংরক্ষণের জন্য ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। সিবিআইয়ের তরফ থেকে জানানো হচ্ছে, এই সমস্ত নমুনাগুলো পাঠানো হবে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে। তবে নমুনা পাঠানোর আগে পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে এবং ডিএনএ মিলিয়ে দেখা হবে।

ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, জানেন বেড়ে কত হল?

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের