অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য নিউটাউনে

এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নিউটাউনের যাত্রাগাছিতে। শুক্রবার যাত্রাগাছিতে রাস্তার পাশ থেকে ওই দেহ উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নিউটাউনের যাত্রাগাছিতে। শুক্রবার যাত্রাগাছিতে রাস্তার পাশ থেকে ওই দেহ উদ্ধার হয়। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার সকালে যাত্রাগাছিতে পথ চলতি সাধারণ মানুষ প্রথম অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন। এরপর খবর দেওয়া হয় ইকো পার্ক থানায়। ইকো পার্ক থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির মুখে একাধিক জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। কীভাবে তাঁকে খুন করা হয়েছে, তা এখনও জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে এলাকা থেকে দেহটি উদ্ধার হয়েছে, সেই রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে। শুক্রবার সকালে এলাকাবাসীরাই প্রথম দেহটি দেখতে পান। রাস্তার পাশে মাঝ বয়সী অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পড়ে থাকায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে একটি গাড়ি এসে দেহটি ফেলে চলে যায়। যদিও গাড়িতে কারা ছিল, তা চিহ্নিত করা সম্ভব হয়নি। ক্যামেরার নাইট ভিসন স্পষ্ট না থাকায় দুষ্কৃতীদের মুখ ভালোভাবে বোঝা যায়নি।

যে গাড়ি থেকে ওই ব্যক্তিকে ফেলে যাওয়া হয়েছিল সেই গাড়ির নম্বর চিহ্নিত করার জন্য আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে খুন হওয়া ব্যক্তির ছবি তুলে আশেপাশের থানাগুলোকেও পাঠানো হয়েছে। কোথাও কোনও মিসিং ডায়েরি হয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। বিধান নগর কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকরা  এই ঘটনার তদন্তে নেমেছেন।

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩