শূন্যে গুলি চালিয়ে পেট্রল পাম্পে ভর-দুপুরে ডাকাতি

মালদার হরিশ্চন্দ্রপুর থানার কাপাইচন্ডী এলাকায় একটি পেট্রল পাম্পে ৩ জন সশস্ত্র দুষ্কৃতী হঠাৎ প্রবেশ করে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ করে টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদার হরিশ্চন্দ্রপুরে ভর-দুপুরে পেট্রল পাম্পে দুঃসাহসিক ডাকাতি।  যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, শুক্রবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কাপাইচন্ডী এলাকায় একটি পেট্রল পাম্পে ৩ জন সশস্ত্র দুষ্কৃতী হঠাৎ প্রবেশ করে। অভিযোগ, কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে পাম্পের টাকা-পয়সা লুঠ করে দুষ্কৃতিরা। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতী দল। দুষ্কৃতীদের কর্মকান্ডের গোটা ঘটনা পেট্রল পাম্পে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পাম্প থেকে টাকা পয়সা লুঠ করে পালানোর সময় শূন্যে চার রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাপাইচন্ডী এলাকার ওই পাম্পের মালিক বিনোদ গুপ্তা। তিনি তুলসিহাটার বাসিন্দা। ভর-দুপুরে দুষ্কৃতীদের এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। পেট্রল পাম্পে দুষ্কৃতীদের এমন তান্ডবের খবর যায় হরিশ্চন্দ্রপুর থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

পেট্রল পাম্পের মালিক বিনোদ গুপ্তা জানিয়েছেন, পেট্রোল পাম্পে ডাকাতির উদ্দেশ্যেই এসেছিল দুষ্কৃতীরা। কিন্তু স্থানীয় বাসিন্দাদের কারণে ওরা টাকা লুঠ করতে পারেনি। তিনি পুলিশে অভিযোগ জানিয়েছেন বলেও জানান। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, সিসিটিভি-র ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ মার্চ মালদার চাঁচলের শান্তিমোড় এলাকায় একটি অনলাইন বাণিজ্য সংস্থার অফিস থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ১২ লক্ষ টাকা লুঠ করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। চার দুষ্কৃতী এই কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিল বলে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল। তার কয়েকমাস আগেই হরিশ্চন্দ্রপুর এলাকায় একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে দুষ্কৃতীরা হামলা করেছিল। রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই বিদেশি মদের দোকানে চড়াও হয় চার দুষ্কৃতী। লুঠের ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছিল। প্রায় ৪ লক্ষ টাকা লুঠ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার এখনও তদন্ত চালাচ্ছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তার মাঝেই আবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে পেট্রল পাম্পে লুঠ করার অভিযোগ সামনে এলো।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩