নাইট শিবিরে যোগ দিলেন এই অজি তারকা, কিন্তু কবে থেকে খেলবেন তিনি

শুক্রবারই ভারতের মাটিতে পা রেখেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার কিছুক্ষণ আগেই খুশির খবর এল কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে। কেকেআর শিবিরে যোগ দিলেন অজি পেসার প্যাট কামিন্স। শুক্রবারই ভারতের মাটিতে পা রেখেছেন তিনি। আপাতত তিন দিন নিভৃতবাস পর্ব কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে  আগামী ৬ এপ্রিল থেকেই কলকাতার জার্সি গায়ে মাঠে নামতে পারবেন প্যাট।

হিসেব মতো ৬ এপ্রিলের আগেই নিভৃতবাস পর্ব শেষ হয়ে যাবে অভিজ্ঞ অজি পেসারের। কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নির্দেশ যে ৫ এপ্রিলের পরে অর্থাৎ  পাক সফর শেষ হওয়ার পরই আইপিএলে নামতে পারবেন অজি ক্রিকেটাররা। 

অন্যদিকে, ব্যর্থতাকে ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়াতে মরিয়া নাইট ব্রিগেড। সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে হবে কেকেআরকে। আর এই ম্যাচ থেকে ফের জয়ের সরণিতে ফিরতে বদ্ধপরিকর দু’বারের আইপিএল চ্যাম্পিয়নরা। প্রীতি জিন্টার দলের বিরুদ্ধে নামার আগে টপ অর্ডারের ব্যর্থতা ভীষণভাবে চিন্তায় রেখেছে নাইট টিম ম্যানেজমেন্টকে। কারণ, দলের অন্যতম ওপেনার ভেঙ্কটেশ আইয়ার দুই ম্যাচের একটিতেও সেইভাবে রান পাননি। রাহানে প্রথম ম্যাচে রান পেলেও দ্বিতীয় ম্যাচে পুরোপুরি ফ্লপ। এছাড়া নীতিশ রানা, শ্রেয়স আইয়ার, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল এবং শেলডন জ্যাকসনরা সেইভাবে ভরসা জোগাতে পারেননি। তবে পঞ্জাবের মতো দলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বড় রান না তুলতে পারলে ম্যাচ হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ, প্রীতির দলের ব্যাটিংয়ের গভীরতা অনেকটাই। সেটা বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচে দেখা গিয়েছে। 

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম