তাড়াহুড়োতে খাবার পুড়ে গিয়েছে? রইল গন্ধ দূর করার সহজ কিছু উপায়

কিছু অংশ পুড়লেও আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা খাবারের মধ্যে পোড়া গন্ধের জন্য পুরো খাবারটাই ফেলে দিতে বাধ্য হন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার উঠেই শুরু হয় ইঁদুর দৌড়। একদিকে নিজেকে অফিসের জন্য তৈরি করা, অন্যদিকে কর্তা মশাইকে ঘুম থেকে তুলে তাঁর জলখাবারটা, টিফিনটা, মানি ব্যাগটা, রুমালটা সমস্ত কিছু হাতে হাতে এগিয়ে দেওয়া। তার ওপর যদি বাড়িতে থাকে কোনও ছোট বাচ্ছা, তাহলে তো আরও হাঙ্গামা। তাঁকে খাওয়ানো, স্কুলের জন্য রেডি করা সবকিছুই করতে হয় একহাতে। বর্তমান সময়সাপেক্ষ জীবনে এটা এখন ঘর ঘর কি কাহানি।

এর মধ্যেই আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের রান্নাটাও করতে হয়। আর তাতে বাধে আরও নানা বিপত্তি। গ্যাস জ্বালিয়ে খাবার বসিয়ে ভুলে যাওয়া তার মধ্যে অন্যতম। ফলে যা বিপদ হওয়ার সেটাই হয়। অধিকাংশ দিনেই পুড়ে যায় খাবারের কিছু অংশ। কিন্তু কিছু অংশ পুড়লেও আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা খাবারের মধ্যে পোড়া গন্ধের জন্য পুরো খাবারটাই ফেলে দিতে বাধ্য হন। তাঁদের জন্য মুশকিল আসান নিয়ে হাজির আজকের এই প্রতিবেদন, যেখানে রইল সহজ কিছু উপায় যার দ্বারা খাবারের পোড়া গন্ধ চলে যাবে খুব সহজে। তাহলে চলুন জেনে নিই কি সেগুলো। 

ভাত পুড়ে গেলে

হাঁড়িতে জলের পরিমাণ কমে গেলে অনেক সময় ভাত পুড়ে যায়। বিশেষ করে ভাতের নিচে ধরে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। এই সময়ে ভাত বেশি নাড়াচাড়া করবেন না। এতে সব ভাতে পোড়া গন্ধ ছড়িয়ে পড়তে পারে। অনেক দিন ধরে একই হাঁড়ি ব্যবহার করার ফলে হাঁড়ির তলার দিকটা পাতলা হয়ে যায়। তাই তলার দিকে ধরে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে দিন। ওপরের ভাত তুলে অন্য একটি পাত্রে রাখুন। এবার পোড়া গন্ধ দূর করতে ভাতের ওপর একটি গোল পাউরুটি রেখে দিন। এই পাউরুটি ভাতের পোড়া সব গন্ধ শুষে নেবে।

মাংস পুড়ে গেলে

মাংস রান্না করতে গিয়ে যদি পুড়ে যায় তাহলে মাংস ও আলুর টুকরোগুলো অন্য পাত্রে তুলে নিন। অন্য একটি কড়াইয়ে কড়া করে পেঁয়াজ ভেজে নিয়ে আলু ও মাংস নতুন করে কষিয়ে নিন। পেঁয়াজের কড়া গন্ধে মাংসের পোড়া গন্ধ চলে যাবে।

মাছের ঝোল বা অন্য কোনো তরকারি পুড়ে গেলে

কোনও তরকারি বা মাছের ঝোল রান্নার সময় ঝোল পুড়ে গেলে মাছ বা তরকারির প্রধান উপাদানটি আলাদা পাত্রে সরিয়ে নিন। এবার ওই ঝোলের মধ্যে এক টুকরো কাঁচা আলু ফেলে দিন। নিমেষে দূর হবে ঝোল বা তরকারির পোড়া গন্ধ।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!