শুরু হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে এই পরীক্ষা। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। পরীক্ষা শুরুর দিনই শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গেল ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা(Higher Secondary Examination)। শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে এই পরীক্ষা। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। কোভিড আবহে এবারই প্রথম হোম সেন্টারে(Home Centre) পরীক্ষা হচ্ছে। এবছর পরীক্ষায় বসছে ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। তার মধ্যে লক্ষ্যণীয় ভাবে এবছর ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসছে। আর সেই পরীক্ষা শুরুর দিনই টুইট(Tweet) করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি তাঁর টুইটে লিখেছেন, ‘যেসব পড়ুয়ারা আজ উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছে তাদের সকলকে শুভেচ্ছা জানাই। লক্ষ্যস্থির রাখতে হবে। মাথা ঠান্ডা রেখো। সাফল্য মিলবেই। এদিনের বৃহৎ কর্মযজ্ঞ যাতে সাফল্য পায় সেজন্য সকলে সহযোগিতা করুন।’

কোভিড আবহে এবারে হোম সেন্টার থেকেই মানে নিজ নিজ স্কুল থেকেই পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পেলেও তাঁদের কিন্তু বেশ কড়া বিধির মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে। কেননা এ বছর প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন তাঁরা। সেই সঙ্গে পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবারে পরীক্ষাকেন্দ্রে টোকাটুকি হলে, পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর হলে, পরীক্ষক নিগ্রহের মতো ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি এক্ষেত্রে পরীক্ষার্থীদের রেজাল্টও আটকে দেওয়া হতে পারে বলে জানিয়ে দিয়েছে পর্ষদ। ইঙ্গিত দেওয়া হয়েছে পরীক্ষা চলাকালীন সময়ে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটলে সেই স্কুলের অনুমোদনও বাতিল করা হতে পারে। এদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। চলবে দুপুর ১টা ১৫মিনিট পর্যন্ত।  

একই সঙ্গে এবারে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ভেন্যু সুপারভাইজার, সেন্টার ইনচার্জ, বিশেষ পর্যবেক্ষক ছাড়া কেউ মোবাইল(Mobile) নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে পর্ষদ। পাশাপাশি পর্ষদ এটাও জানিয়ে দিয়েছে, প্রতিটি পরীক্ষার হলে দু’জন করে পরিদর্শক নিয়োগ করা হয়েছে। যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে, সেদিন ওই বিষয়ের শিক্ষককে পরিদর্শকের দায়িত্ব দেওয়া হচ্চে না। পুলিশের উপস্থিতিতে প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছবে। সংবেদনশীল পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থাও রাখা হচ্ছে। পরীক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে সমস্যায় পড়লে তা সমাধানের জন্য একটি হেল্পডেস্ক নম্বরও চালু করেছে সংসদ। সেই নম্বরটি হল- ০৩৩-২৩৩৭০৭৯২।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার