জলপাইগুড়িতে উদ্ধার দুই জখম ক্যাঙারু শাবক, তদন্তে বন দফতর

গাজোলডোবা ক্যানেল রোড থেকে দুটি ক্যাঙারু শাবক উদ্ধার হয়। তার পরে ডাবগ্রাম রেঞ্জের নেপালি বস্তিতে আরও একটি ক্যাঙারু উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি:  শুক্রবার রাতে জলপাইগুড়ির গাজোলডোবা ক্যানেল রোড থেকে দুটি জখম ক্যাঙারু শাবক উদ্ধার করে বৈকুণ্ঠপুর বনবিভাগের কর্মীরা। তাদের শরীরে গুরুতর আঘাত ছিল। গাজলডোবার কাছে দুটি জখম ক্যাঙারু উদ্ধারের কয়েক ঘণ্টা পর, জলপাইগুড়ির ডাবগ্রাম বন রেঞ্জের ফারাবাড়ি নেপালি বস্তি এলাকা থেকে আরেকটি অস্ট্রেলীয় ক্যাঙারু শাবককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জখম ক্যাঙারু শাবকগুলিকে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে। পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতরের আধিকারিকদের একটি দল।

মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে জলপাইগুড়ি জেলায় মোট ৩টি ক্যাঙারু শাবক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, তাঁদের কাছে খবর ছিল যে, গাজোলডোবা দিয়ে কিছু বন্যপ্রাণী পাচার হবে। সেই মতো তাঁরা প্রস্তুত ছিলেন। টহলদারি করার সময় তাঁদের কাছে খবর আসে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দুটি ক্যাঙারু। কারা কোথা থেকে এদের নিয়ে এসেছে, বা কোথায় পাচার করা হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে তিনি জানান।

জানা গিয়েছে, পাচার করার উদ্দেশ্যে ক্যাঙারুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে সেই খবর পান বন দফতরের আধিকারিকরা। শুক্রবার রাতে বন দফতরের কর্মীরা টহলদারি চালাচ্ছিলেন। সেই সময় জলপাইগুড়ি জেলার গাজোলডোবা এলাকার ক্যানেল রোড থেকে জখম ক্যাঙারু শাবকদুটি উদ্ধার হয়। একটি স্করপিও গাড়ি থেকে প্রাণীদুটিকে উদ্ধার করে বন দফতরের আধিকারিকরা। এর পর ক্যাঙারু দুটিকে বেলাকোবা রেঞ্জে নিয়ে আসা হয়। এরপর বৈকুণ্ঠপুর ডাবগ্রাম রেঞ্জের অন্তর্গত ফাড়াবাড়ি নেপালি বস্তি এলাকায় আরেকটি ক্যাঙারু শাবক উদ্ধার হয়। শনিবার রাতে স্থানীয় বাসিন্দারা ক্যাঙারুটিকে দেখতে পেয়ে ধরে ফেলেন। এর পর বন দফতরের হাতে তুলে দেন তাঁরা।

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই