স্বাদ ও স্বাস্থ্য দুইই বজায় রাখতে ইফতারে ট্রাই করুন এই রেসিপি

গোটা রমজান মাস জুড়ে চলে কঠিন উপবাস। ফতারে মাংসের কোনও স্বাস্থ্যকর পদ বানানোর কথা ভাবলে 'চিকেন পট রোস্ট'র মত খাবারটি একবার ট্রাই করতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রমজানের মাস ধর্মপ্রাণ মুসলিমদের জন্য এক ভীষণ গুরুত্বপূর্ণ মাস। ইসলামের ক্যালেন্ডার অনুযায়ী এটি তাঁদের নবম মাস। এই গোটা রমজান মাস জুড়ে চলে কঠিন উপবাস। এই কঠোর নিয়ম মেনে চলেন ইসলাম ধর্মাবলম্বী প্রতিটি মানুষ। ভোররাতে সামান্য কিছু খেয়ে দিন শুরু হয় এবং তারপর চলে কঠিন উপবাসের নিয়ম। সন্ধ্যায় হয় উপবাস ভঙ্গ। এইসময় স্বাস্থ্যকর ও প্রোটিন, ফাইবার জাতীয় খাবার খাওয়াই শ্রেয়। তাই সেইমত ফল, মাংসের নানা স্বাস্থ্যকর পদেই হয় উপবাস ভঙ্গ। ইফতারে মাংসের কোনও স্বাস্থ্যকর পদ বানানোর কথা ভাবলে ‘চিকেন পট রোস্ট’র মত খাবারটি একবার ট্রাই করতে পারেন। রইল রেসিপি। 

উপকরণঃ

মুরগির মাংসঃ ৫০০ গ্রাম

আলুঃ মাঝারি আকারের ( গোটা)

পেঁয়াজ বাটাঃ ২টি

রসুনঃ ৫-৬ কোয়া (থেঁতো করে নেওয়া)

সিদ্ধ টমেটো- ২টি

গাজর- ১টি ( লম্বালম্বি কেটে নেওয়া)

বিন- ৭-৮টি (বড় করে কেটে নেওয়া)

নুন-স্বাদমত

চিনি- স্বাদমত

সয়া সস- ১ টেবিল চামচ

ভিনিগার- ১ চা চামচ

প্রণালীঃ প্রথমে সাদা তেলে আলু গুলি সামান্য ভেজে তুলে রেখে দিন। ওই তেলে ভালোভাবে মুরগির মাংস ভেজে নিন। বাদামি হয়ে এলে তুলে নিয়ে এবার দুই উপকরণই প্রেসার কুকারে দিয়ে দিন। কড়াইতে পেঁয়াজ বাটা, আদা ও রসুন সামান্য নেড়ে নিয়ে তাতে ভিনিগার, সয়া সস ও সিদ্ধ করে রাখা টমেটো দিয়ে ভালো করে নেড়ে এতে স্বাদমত নুন দিয়ে সামান্য জল দিয়ে ফুটিয়ে নিয়ে কুকারে দিয়ে দিন। সঙ্গে কেটে রাখা বিন এবং গাজর দিয়ে কুকারে ৪-৫টি মত সিটি দিয়ে সিদ্ধ করে নিন। এরপর মিনিট ১৫ আঁচ কমিয়ে ওইভাবেই সমস্তটা কুকারে রেখে দিন। ১৫ মিনিট পর কুকার খুলে নুন ও মিষ্টি ঠিকমত আছে কিনা দেখে নিয়ে সামান্য গোলমরিচ ও মাখন দিয়ে নামিয়ে নিন ইফতারের জন্য সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার ‘চিকেন পট রোস্ট’। 

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!