টিপ পরায় ঢাকায় প্রকাশ্য রাস্তায় পুলিশের কটাক্ষের শিকার হিন্দু অধ্যাপিকা

ঘটনার কথা জানাজানি হতেই ফের বিতর্কের ঝড় উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে হিন্দুরা যে কতটা সুরক্ষাহীন ফের একবার প্রমাণিত হল। শনিবার সকালে খোদ রাজধানী ঢাকায় টিপ পরার কারণে পুলিশের উর্দিধারীর কটাক্ষের শিকার হতে হয়েছে এক হিন্দু শিক্ষিকাকে। শুধু কটাক্ষই করেননি, অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেছেন। ঘটনার কথা জানাজানি হতেই ফের বিতর্কের ঝড় উঠেছে।

যে গুণধর পুলিশ কর্মী ওই অভব্য আচরণ করেছেন, তাকে গ্রেফতার করা তো দূরের কথা, শনাক্তই করতে পারেনি ঢাকা মহানগর পুলিশ। উল্টে শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া দায় এড়ানোর ভঙ্গিতে বলেছেন, ‘একজন মহিলা পুলিশের পোশাক পরা এক ব্যক্তি খারাপ ব্যবহার করেছেন বলে থানায় অভিযোগ করেছেন। তিনি ওই ব্যক্তির নাম বা পদবি বলতে পারেননি। একটি মোটরবাইকের নম্বর দিয়েছেন। তদন্ত করে দেখা হচ্ছে বাইকটি পুলিশের কিনা।’

কী ঘটেছিল এদিন সকালে? রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার অন্যান্যদিনের মতো হেঁটেই কলেজে যাচ্ছিলেন। আচমকাই পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে, ‘টিপ পরেছিস কেন’ বলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। প্রকাশ্য রাস্তায় পুলিশের এমন আচরণে খানিকটা হতচকিত হয়ে পড়েন লতা দেবী। সম্বিত ফিরে পেয়ে ওই পুলিশ আধিকারিকের দিকে এগিয়ে যান তিনি।  লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকা অভিযুক্ত আচমকাই লতাদেবীর পায়ের উপর দিয়ে বাইক চালিয়ে চলে যান।’

ঘটনার কয়েক ঘণ্টা বাদেও মানসিকভাবে বিপর্যস্ত কলেজ শিক্ষিকা লতাদেবী। কান্না জড়ানো কণ্ঠে বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর বাদেও এমন ঘটনার সম্মুখীন হতে হবে, ভাবতে পারিনি। আমি হিন্দু, টিপ পরা তো স্বাভাবিক ব্যাপার। শুধু আমি কেন যে কেউ চাইলে টিপ পরতে পারেন। এর আগেও হাতের শাঁখা নিয়ে দু-একজন বাজে মন্তব্য করেছেন, তবে তা তেমন গায়ে মাখিনি। কিন্তু আজ পুলিশের উর্দিধারীর কাছ থেকে এমন ব্যবহার পেয়ে আমি শঙ্কিত।’

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়