ব্যাটিং-বোলিং উভয়দিকে বাজিমাত, চেন্নাইকে হেলায় উড়াল পঞ্জাব

লড়াইটা ছিল রাজাদের মধ্যে, তাই উত্তেজনাটাও ছিল একটু আলাদা রকমের।

Share:

নিজস্ব প্রতিনিধি: লড়াইটা ছিল রাজাদের মধ্যে, তাই উত্তেজনাটাও ছিল একটু আলাদা রকমের। ২২ গজে ২২ জন রাজার লড়াই দেখার জন্য রবিবাসরীয় সন্ধ্যায় সকলেই নজর রেখেছিল চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংস ম্যাচে। না, ব্যাটিং ও বোলিং দুই দিকেই খেলাটা খানিকটা এক তরফা হয়ে গেল বললেই চলে। উভয় ক্ষেত্রেই বাজিমাত করে দিল প্রীতি জিন্টার দল।  সিএসকের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ৫৪ রানে ম্যাচ জিতে নিল তারা। সেই সঙ্গে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল মায়াঙ্ক আগারওয়াল অ্যান্ড কোম্পানি। 

গত ম্যাচে নাইটদের বিরুদ্ধে ব্যাটিংয়ের ভরাডুবি বেশ চিন্তায় রেখেছিল পঞ্জাব টিম ম্যানেজমেন্টকে। কিন্তু পঞ্জাবের ক্রিকেটাররা যে ওই ভুল থেকে শিক্ষা নিয়েছেন সেটা ভালো মতোই বোঝা গেল। ধোনিদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে গেলেও লিভিংস্টোন (৬০) এবং ধাওয়ানের (৩৩) ব্যাটের ওপর ভর করে বড় রানের দিকে এগিয়ে যায় লাল জার্সিধারীরা। পরে জিতেশ শর্মা (২৬) রাবাদা (১২) এবং চাহারের (১২) দৌলতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৮০ রান তোলে তারা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে চেন্নাই। তাসের ঘরের মতো ভেঙে পড়ে সিএসকে-র ব্যাটিং লাইনআপ। বল হাতে জ্বলে ওঠেন আরোরা, চাহার, লিভিংস্টোনরা। একমাত্র শিভব দুবে (৫৭) ছাড়া আর কোনও ব্যাটসম্যানই পঞ্জাবের বোলাদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ১৮ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। ব্যাট এবং বল হাতে অনবদ্য পারফর্ম করে ম্যাচের সেরা হয়েছেন ইংরেজ ক্রিকেটার লিভিংস্টোন। বল হাতে ২টি উইকেন পান তিনি।

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার