আমাদের বাঁচার অধিকার আছে: গ্র্যামির মঞ্চে Zelenskyy

তবে সশরীরে নয়, ভিডিও বার্তায়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গ্র্যামির মঞ্চে আচমকাই হাজির ইউক্রেনের প্রেসিডেন্টে জেলেন্সকি। তবে সশরীরে নয়, ভিডিও বার্তায়। দেশবাসীর জন্য চাইলে সাহায্য। ভিডিয়ে বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ”যুদ্ধের জেরে ইউক্রেনে যে নিস্তব্ধতা তৈরি হয়েছে তা সঙ্গীতের মাধ্যমে অনুভব করুন।” ইউক্রেনের প্রেসিডেন্ট ছাড়াও গ্র্যামির মঞ্চে হাজির ইউক্রেনের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পীও।তারাও হাজির হলেন ভিডিয়ো বার্তায়। শোনালেন জন লেজেন্ডের ‘ফ্রি’ গানটি। মিকা নিউটন এবং সিউজানা ইগলিদানের গানও শোনা গেল গ্র্যামির মঞ্চে।গ্র্যামির মঞ্চে বিশিষ্টদের সঙ্গে পরিচয় করিয়ে দেন ট্রেভর নোহা। তিনি বলেন, দুঃসময়ে একমাত্র সঙ্গীত আশা জাগাতে পারে।

অন্যদিকে, ভিডিয়ো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সঙ্গীত মানুষকে প্রাণিত করে, আর যুদ্ধ মানুষের জীবন কেড়ে নিতে উদ্যত হয়। বক্তব্য রাখতে গিয়ে কার্যত আবেগপ্রবণ হয়ে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট। ভিডিও বার্তায় তিনি বলেন, এই হামলায় ৩০০র বেশি শিশু জখম হয়েছে। প্রাম হারিয়েছে কমপক্ষে ১৫৩জন। ইউক্রেনবাসী আজ আত্মীয়-পরিজনহীন। তারা জানে না, আগামীদিনে তাদের মধ্যে দেখা হবে কি না। এক চূড়ান্ত অনিশ্চয়তায় ভুগছে ইউক্রেনবাসী। টাক্সিডোর বদলে ইউক্রেনের সঙ্গীতশিল্পীরা এখন অস্ত্রে শান দিচ্ছে। স্বজনহারাদের জন্য গান গাইছেন তাঁরা। যাঁরা শুনতে পাচ্ছেন না, তাঁদের জন্যও গান গাইছেন শিল্পীরা। আমাদেরও বাঁচার অধিকার আছে, ভালোবাসার অধিকার আছে, গান গাইবার অধিকার আছে।

ইউক্রনের প্রেসিডেন্টের এই সারপ্রাইজ ভিজিটে গ্র্যামির মঞ্চে ছিল পিনপতন নিস্তব্ধতা। তাঁর বার্তা, সঙ্গীতের মাধ্যমে আপনারা সেই নিস্তব্ধতা অনুভব করুন। 

আরও পড়ুন কে বসে ওই চেয়ারে! পাকিস্তানে জোর চর্চা

     

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে