বিশ্বকাপের প্রতি ম্যাচের আগে সেক্স করার পরামর্শ ভারতীয় ক্রিকেটারদের, উঠে এল বিস্ফোরক তথ্য

এই পরামর্শ শুনে রীতিমতো থমকে গিয়েছিলেন একাধিক খেলোয়াড়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সালটা ছিল ২০১১, যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। কারণ, ওই বছরই দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফের একবার ওয়ান ডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারত। তবে ওই বিশ্বকাপ চলাকালীন তৎকালীন ভারতীয়  দলের মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন নাকি প্রতিটি ম্যাচের আগেই ক্রিকেটারদের সেক্স করার পরামর্শ দিয়েছিলেন। প্যাডির এই পরামর্শ শুনে রীতিমতো থমকে গিয়েছিলেন একাধিক খেলোয়াড়। তবে বিষয়টি সামালদেন সেই সময় মেন ইন ব্লু-র হেড কোচের দায়িত্বে থাকা গ্যারি কাস্টেন। 

দক্ষিণ আফ্রিকার কোচ প্যাডি নিজের লেখা বই ‘দ্য বেয়ারফুট কোচ’-এ  গত এক দশকের বেশি সময় ধরে লুকিয়ে থাকা এই বিস্ফোরক সত্যটি প্রকাশ করেছেন। বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারদের প্রতি ম্যাচের আগে সেক্স করার পরামর্শ দেওয়ার জন্য তাঁর উপর ভীষণভাবে রেগেও গিয়েছিলেন গ্যারি। তাই জন্য নাকি পরে ক্ষমাও চাইতে হয়েছিল আপটনকে।

সেই সঙ্গে প্যাডি আর লেখেন যে, তিনি ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারতীয় দলের প্রতিটি ক্রিকেটারের জন্য আলাদা-আলাদা করে নোট তৈরি করেছিলেন। সেখানে এই মেন্টাল কন্ডিশনিং কোচ একটি জায়গায় ক্রিকেটারদের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘সেক্স করলে কি পারফরম্যান্সের উন্নতি হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে’। এই সমস্ত জিনিস পড়ে রীতিমতো হতবাক ক্রিকেটমহল। ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত ছিলেন প্যাডি আপটন।  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার