Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বালিগঞ্জে সায়রার প্রচারে এলেন না নাসিরুদ্দিন, দিলেন ভিডিও বার্তা

বালিগঞ্জে এসে সায়রার সমর্থনে প্রচার করতে পারলেন না অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তবে দিলেন ভিডিও বার্তা। তাতে কটাক্ষ হানলেন বাবুলকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার বালিগঞ্জ(Ballygunge) বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিধায়ক ছিলেন রাজ্যের প্রয়াত মন্ত্রী তথা বিশিষ্ট রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু গত বছর তাঁর আকস্মিক মৃত্যুর জেরে সেই আসন শূন্য হয়েছে। সেখানেই আগামি ১২ এপ্রিল হতে চলেছে উপনির্বাচন। সেই নির্বাচনে বামেদের তরফে প্রার্থী হয়েছেন রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিমের পুত্রবধূ তথা বিশিষ্ট চিকিৎসক ফুয়াদ হালিমের স্ত্রী সায়রা শাহ হালিম(Sayra Shah Halim)। ঘটনাচক্রে সায়রা আবার দেশের সুপরিচিত অভিনেতা নাসিরুদ্দিন শাহের নিজের ভাইঝি। সেই নাসিরুদ্দিন শাহের(Nassiruddin Shah) বালিগঞ্জে এসে সায়রার স্বপক্ষে প্রচার করার কথা ছিল। কিন্তু শুটিংয়ে ব্যস্ত থাকার জন্য সোমবার তিনি বালিগঞ্জে এসে সায়রার সমর্থনে প্রচার করতে পারলেন না। তবে তিনি এক ভিডিও বার্তায় পাঠিয়েছেন যেখানে সায়রার সমর্থনে সবাইকে ভোট দেওয়ার কথা যেমন বলেছেন তেমনি তৃণমূল(TMC) প্রার্থী বাবুলের সুপ্রিয়র(Babul Supriya) নাম না করেই তাঁকে কটাক্ষ হেনেছেন।

এদিন নাসিরুদ্দিন যে ভিডিও বার্তা পাঠিয়েছেন তাতে তিনি বলেছেন, ‘আমি কোনও রাজনৈতিক দলের সদস্য হিসাবে এই বার্তা দিচ্ছি না। ব্যক্তি হিসাবে বার্তা দিচ্ছি। কারণ সায়রা আমার নিজের ভাইয়ের মেয়ে। খুব ছোট থেকে আমি ওকে চিনি। বরাবরই সে সাহসী, সৎ এবং সংবেশনশীল মানুষ। সায়রা আর ফুয়াদ দরিদ্র মানুষের জন্য একটি ডায়লিসিস ক্লিনিক চালাচ্ছে কলকাতায়। সর্বদাই ওঁরা দরিদ্র এবং খেটে খাওয়া মানুষের পাশে থাকে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের কাছে বিষয়টি খুব স্পষ্ট, তাঁরা কাকে বেছে নেবেন। যিনি মানুষের হয়ে কাজ করবেন এমন এক জনকে, নাকি রং বদলানো সুযোগসন্ধানী, সমাজে বিদ্বেষ ছড়ায় এমন কাউকে।’ উল্লেখ্য নাসির এদিন আসতে না পারলেও ইতিমধ্যেই সায়রার হয়ে বালিগঞ্জে প্রচার করে গিয়েছেন নাসিরের স্ত্রী তথা বিশিষ্ট অভিনেত্রী রত্না পাঠক শাহ। এখন দেখার বিষয় বালিগঞ্জের আমজনতা কার পক্ষ নেন। তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র নাকি বাম প্রার্থী সায়রা শাহ হালিমের।

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ