আইপিএলে আজ নিজামের শহর বনাম নবাবের শহরের লড়াই

শুরুতেই বেশ জমে উঠেছে আইপিএল।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরুতেই বেশ জমে উঠেছে আইপিএল। এখনও পর্যন্ত প্রতিদিনই বেশ জমজমাট ম্যাচ দেখতে পেয়েছেন ক্রিকেট প্রেমীরা। জনপ্রিয় এই মেগা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ১২তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টস। অর্থাৎ ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে নিজামের শহর বনাম নবাবের শহরের লড়াই দেখা যাবে। প্রথম ম্যাচে রাজস্থানের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল হায়দরাবাদ। ওই ম্যাচে ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই মুখ থুবড়ে পড়েছিল কেন উইলিয়ামসন অ্যান্ড কোম্পানি। তাই এই ম্যাচ চলতি আইপিএলের প্রথম জয় তুলে নিতে মরিয়া হয়ে রয়েছে অরেঞ্জ আর্মি। আর টুর্নামেন্টে প্রথম খেলতে আসা লখনউ সুপার জায়ান্টস শুরুতে গুজরাত টাইটানসের কাছে হারলেও পরে চেন্নাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নেয়। তাই কে এল রাহুলদের বেশ ভালো মতোই সমীহ করছে ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়নরা। 

প্রথম ম্যাচে সানরাইজার্সের অধিনায়ক উইলিয়ামসনের আউট নিয়ে বিতর্ক বিসিসিআই পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আর অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরানের মতো প্রথমসারির ব্যাটসম্যানরা রান পাননি। যেটা বেশ চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। সেই সঙ্গে বোলিং লাইনআপও ভাবাচ্ছে তাদের। 

অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টস প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০০-র বেশি রান তাড়া করে জয় তুলে নেয়। দুই ম্যাচের ব্যাট হাতে চমক দেখান তরুণ ক্রিকেটার আয়ুষ বাদোনি। তাঁর পারফরম্যান্স রীতিমতো অবাক করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের। তাই আয়ুষকে নিয়েও আলাদা পরিকল্পনা রাখতে হতে পারে হায়দরাবাদকে। এবার দেখার বিষয় মাঠে কারা বাজিমাত করেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার