চাকদহ ও হরিণঘাটার পুরপ্রধানদের শপথগ্রহণ

সোমবার চাকদহ পুরসভায় চেয়ারম্যান হিসাবে শপথ নিয়েছেন অমলেন্দু দাস। ভাইস চেয়ারম্যান হয়েছেন দেবব্রত নাগ। হরিণঘাটায় পুরপ্রধান হয়েছেন দেবাশিষ বসু।

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন আগেই হয়ে গিয়েছিল। ঘোষিত হয়ে গিয়েছিল সেই নির্বাচনের ফলাফলও। তবুও বেশ কিছুটা দেরীতেই সোমবার শপথ নিলেন নদিয়া(Nadia) জেলার দুই পুরসভার দুই পুরপ্রধান। সোমবার চাকদহ(Chakdaha) পুরসভায় চেয়ারম্যান হিসাবে শপথ নিয়েছেন অমলেন্দু দাস। ভাইস চেয়ারম্যান হয়েছেন দেবব্রত নাগ। অন্যদিকে হরিণঘাটায়(Haringhata) পুরপ্রধান হিসাবে শপথ নিয়েছেন দেবাশিষ বসু। তিনি আগে এই পুরসভারই প্রশাসক ছিলেন। সেখানে ভাইস চেয়ারম্যান হয়েছেন সঞ্জীব রাম। দুটি পুরসভার ক্ষেত্রেই এদিন দুই পুরভবনের চত্বরে কড়া নিরাপত্তার ঘেরাটোপের ব্যবস্থা করা হয়েছিল। চাকদহ পুরসভার ক্ষেত্রে পুরভবনের আশেপাশে ২০০ মিটার ও হরিণঘাটার ক্ষেত্রে ৫০০ মিটার দূরত্ব পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।

সাম্প্রতিককালে হয়ে যাওয়া পুরনির্বাচনে নদিয়া জেলার চাকদহ ও হরিণঘাটা দুই পুরসভাতেই সব ওয়ার্ডেই জয়ী হয় তৃণমূল(TMC)। চাকদহের ২১টি ওয়ার্ডে ও হরিণঘাটার ১৭টি ওয়ার্ডেই জয়ী হন ঘাসফুলের প্রার্থীরা। এরপর গত ১৭ মার্চ দুই পুরসভার সমস্ত কাউন্সিলাররা শপথ গ্রহণ করেন। কিন্তু দুই পুরসভার ক্ষেত্রেই এতদিন পুরপ্রধানদের নাম নিয়ে কিছু জটিলতা থাকায় চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহণের কাজটি হচ্ছিল না। শেষে এদিন সেই শপথগ্রহণ অনুষ্ঠান সুসম্পন্ন হয়। তবে জানা গিয়েছে, চাকদহের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা না হলেও তৃণমূল শীর্ষ নেতৃত্ব একদম শেষ মুহুর্তে হরিণঘাটার ক্ষেত্রে হস্তক্ষেপ করেন। সেখানে প্রথমে ঠিক করা হয়েছিল সঞ্জীব রামকে পুরপ্রধান ও রাজিব দালালকে উপপুরপ্রধান করা হবে। কিন্তু ওই দুই নাম নিয়ে কিছু আপত্তি তোলেন দলের কাউন্সিলররাই। তাই এদিন একদম শেষ মুহুর্তে হরিণঘাটা পুরসভায় প্রশাসক হিসাবে কাজ করে যাওয়া দেবাশিষ বসুকেই পুরপ্রধান হিসাবে তুলে ধরা হয়। সঞ্জীববাবুকে করা হয় উপপুরপ্রধান।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩