দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্রীলঙ্কা ছেড়ে পালালেন প্রধানমন্ত্রীর পূত্রবধূ

আন্তর্জাতিক ডেস্ক: আগে জীবন। তাই, স্বামী মন্ত্রী হলেও স্ত্রী তাঁর বাবাকে নিয়ে দেশ ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। খবর দিয়েছে ডেইলি মেল। যা আরও বেশি চমকপ্রদ, তা হল এই মন্ত্রী আবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পুত্র নামাল রাজাপক্ষে। আর স্বামীকে ছেড়ে দেশান্তরী হয়েছেন লিমিনা। দ্য ডেইলি মেলের প্রতিবেদন অনুসারে, লিমিনি রাজাপক্ষে তাঁর বাবাকে নিয়ে দেশ ছেড়েছেন। কোথায় আশ্রয় নিয়েছেন, তা অবশ্য জানা যায়নি। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের দুই পুত্রবধূ দেশে রয়েছেন না তারাও দেশ ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন, তা নিয়ে পাকাপোক্তা কোনও খবর নেই।

শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার পর থেকে বাতাসে গুঞ্জন ছড়িয়ে পড়ে, যে কোনও সময় বাবাকে নিয়ে দেশ ছেড়ে চলে যেতে পারেন লিমিনা। সেই গুঞ্জন সত্যি হল।

রবিবার শ্রীলঙ্কা সরকার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লক করে দেয়। ব্লক করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবাও। কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে পথে নামে মানুষ। মিছিল আটকাতে পুলিশ ফাটায় টিয়ার গ্যাসের শেল। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। বাধার মুখে পড়ে জনতা বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার-সহ একাধিক সংবাদমাধ্যম ব্লক করে দেওয়ার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে মন্ত্রী-পুত্র নামাল।

শ্রীলঙ্কায় অস্থির অবস্থার নিরিখে এয়ার ইন্ডিয়া কলম্বোগামী বিমানের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন এবার রাজনীতির ময়দানে কাফিল খান

Published by:

Share Link:

More Releted News:

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ