চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আলিয়া-কাণ্ডে রাজ্য সরকারের কঠোর ভূমিকার প্রশংসায় বিশ্বভারতী কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি: আলিয়া-কাণ্ড নিয়ে পুলিশের ভুমিকার প্রশংসা করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই সঙ্গে ভবিষ্যতে বিশ্বভারতীতে উগ্র ছাত্র আন্দোলন দমাতে রাজ্য পুলিশ একই রকমের ভূমিকা পালন করবে বলেও আশাপ্রকাশ করা হয়েছে। সোমবার সরকারিভাবে এক বিবৃতি প্রকাশ করেই নিজেদের এমন মনোভাবের কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের অর্থানুকুল্যে চলা বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। যদিও বিশ্বভারতীর এমন বিবৃতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলি।

এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে আলিয়া-কাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। একজনকে গ্রেফতার করেছে।’ পাশাপাশি বিশ্বভারতীতে গত কয়েক মাস ধরে যা ঘটছে তা নিয়ে প্রশ্নও তুলেছেন। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টির উপাচার্যকে গ্রেফতার করা কেন হয়নি, পরোক্ষে তা নিয়েও কটাক্ষ করেছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী সমালোচনা করলেও এদিন আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দোপাধ্যায় এক বিবৃতি প্রকাশ করেছেন। ওই বিবৃতিতে লেখা হয়েছে, ‘আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলিকে হেনস্থা করার পর ছাত্র-নেতা গিয়াসউদ্দিন মণ্ডলের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে জানাই অভিনন্দন। আমাদের বিশ্বাস, রাজ্য সরকার ছাত্র-তাণ্ডব দমন করে রাজ্যের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিতে নজর দেবে। মাননীয়া মুখ্যমন্ত্রী নিশ্চয় চান না যে, রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি গুন্ডামির আখড়া হিসেবে তৈরি হোক। আলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের ভূমিকা দেখে আমরা কি আশা করতে পারি যে, বিশ্বভারতী আর দুয়োরানি থাকবে না। রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন একই ভাবে ব্যবস্থা নেবে যখন যে কোনও ধরনের তাণ্ডব বিশ্বভারতীকে গ্রাস করবে।’

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ