সানরাইজার্সকে ১৭০ রানের টার্গেট দিল লখনউ

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। অরেঞ্জ আর্মির অধিনায়ক কেন উইলিয়ামসনের এই চাল বেশ ভালো মতোই কার্যকারী হয়ে উঠেছিল। তবে ক্যাপ্টেন কে এল রাহুল (৬৮) এবং দীপক হুডার (৫১) অর্ধশতরানের ওপর ভর করে নিজামের শহরের সামনে ১৭০ রানের টার্গেট রাখল নবাবের শহর। 

একটা সময় মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল আইপিএলে প্রথমবার খেলতে আসা দল লখনউ। কিন্তু রাহুল এবং হুডার পার্টনারশিব সেই খাদের কিনারা থেকে দলকে সুরক্ষিত জায়গায় নিয়ে আসেন। সুন্দর, রোমারিও এবং নটরাজনদের দাপটে খানিকটা ব্যাকফুটেই চলে গিয়েছিল সুপার জায়ান্টসরা। তবে শেষে দিকে আয়ুষ বাদোনির (১৯) ব্যাটের ওপর ভর করে ১৬০ রানের গণ্ডি পার করে ফেলে তারা।

গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে ২০০-র অধিক রান তাড়া করতে সক্ষম হয়েছিল লখনউ। তবে এদিন তাদের সেই বিধ্বংসী ব্যাটিয়ের ঝাঁঝ অনেকটাই রুখে দেয় সানরাইজার্সের বোলাররা। ২০১৬ সালের চ্যাম্পিয়নদের সামনে খুব বড় স্কোর দাঁড় করাতে পারেনি সঞ্জীব গোয়েঙ্কার দল। এবার দেখার বিষয় হল ব্যাট করতে নেমে হায়দরাবাদ কী করে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার