বাস্তবের রুপানজেল! প্রায় দু’দশক পরে ৪ ফুট লম্বা চুল কাটলেন এই যুবতী

জানা যাচ্ছে, ২৬ বছর বয়সী ভিয়েনা একজন টিকটিক স্টার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কমিক দুনিয়ায় একটি চরিত্রের সঙ্গে আমরা সকলেই ভীষণভাবে পরিচিত, যার নাম রুপানজেল। অপূর্ণ সুন্দরী এই রাজকুমারীর বিশেষত্বই ছিল তাঁর চুল। কোনও এক জাদুকাঠির ছোঁয়ায় রুপানজেল পেয়েছিল তিনতলা সমান লম্বা চুল। ঘন, সোনালি দীর্ঘ সেই কেশরাশি শুধুমাত্র দেখতেই আকর্ষণীয় ছিল না, সেই চুলের ছিল অনেক অলৌকিক ক্ষমতা। কিন্তু এত গেল গল্পের কথা, বাস্তবেও কিন্তু এমন অনেকে আছেন যাদের চুলের সৌন্দর্য গল্পের রুপানজেলের সৌন্দর্যকেও হার মানায়। মার্কিন যুক্তরাষ্ট্রের উটার বাসিন্দা ভেনেসা রাসমুসান তাঁদের মধ্যে উল্লেখযোগ্য। ২৬ বছর বয়সী এই তরুণী শেষ চুল কেটেছিলেন ১৯ বছর আগে, যখন তাঁর বয়স ছিল মাত্র ৭ বছর। এরপর আর কোনওদিন চুলে কাঁচি ছোঁয়াননি তিনি। ফলে প্রকৃতির নিয়ম মেনে তাঁর কেশরাশি বেড়েছে নিজের খেয়ালে। দীর্ঘ ১৯ বছর ধরে পরম যত্নে আগলে রাখার পরে সম্প্রতি নিজের নিজের প্রায় ৪ ফুট লম্বা চুল কেটেছেন ভেনেসা। নিজেই সেই কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এরপরেই রাতারাতি ভাইরাল হয়েছে তাঁর পোস্ট।

জানা যাচ্ছে, ২৬ বছর বয়সী ভিয়েনা একজন টিকটিক স্টার। সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর আকর্ষণীয় চুলের জন্যই বিখ্যাত। ভিয়েনার বয়স যখন ৭ বছর তখন কার্যত জোর করে তাঁর চুলে কেটে ছোট করে দেন তাঁর বাড়ির লোকজন। ব্যাপারটা মোটেই পছন্দ হয়নি তাঁর। এরপর ভিয়েনা রীতিমতো পণ করেন যে, কোনওভাবেই তিনি আর নিজের চুল কাটবেন না। নিজের সেই সিদ্ধান্তেই এত বছর অবিচল ছিলেন ভিয়েনা। কিন্তু সম্প্রতি নিজের সেই লম্বা চুল কেটে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। কাটার পরে দেখা যায় এই ১৯ বছরে প্রায় ৪ ফুট লম্বা হয়েছে তাঁর চুল।

ভিয়েনার কথায়, ‘আমি আজ টিকটক স্টার হয়েছি শুধুমাত্র আমার চুলের জন্য। আমার চুলই আমার পরিচয়। এই চুলের জন্যই আমি এত ফলোয়ার পেয়েছি টিকটকে। আজ প্রায় ৩৩ হাজার লোক আমাকে ফলো করে টিকটকে। প্রচুর লোক জানতে চায় কীভাবে আমি আমার চুলের খেয়াল রাখি।’ কিন্তু ভিয়েনার ভক্তরা তাঁর চুল কেটে ফেলার সিদ্ধান্ত অনেকেই ভালো চোখে নেননি। অনেকেই মনে করেছেন যে এতে ভিয়েনার ফলোয়ারের সংখ্যা কমে যেতে পারে। কিন্তু তারপরেই নিজের সিদ্ধান্তেই অবিচল থেকেছেন এই বাস্তবের ‘রুপানজেল’।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক