চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ ভেঙে দেওয়ার দাবি জেলেনেস্কির

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার আক্রমণের মুখে পড়ে কার্যত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন ইউক্রেনের ‘কমেডিয়ান’ প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনেস্কি। মঙ্গলবার জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে কার্যত জাতিসঙ্ঘকে ‘অকর্মণ্য’ সংগঠন হিসেবে যেমন আক্রমণ করেছেন, তেমনই নিরাপত্তা পরিষদ ভেঙ্গে দেওয়ারও দাবি জানিয়েছেন। ইউক্রেন প্রেসিডেন্টের এমন অসভ্যতামিতে কার্যত চটেছেন নিরাপত্তা পরিষদের অধিকাংশ  সদস্য। যদিও ‘মেরুদণ্ডহীন’ হিসেবে পরিচিত জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অবশ্য এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।

রুশ আক্রমণের পরে এদিনই প্রথম জাতিসঙ্ঘের কোনও অধিবেশনে প্রথমবারের জন্য হাজির হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ফলে তিনি কী বলেন, তার দিকে বিশেষ নজর ছিল কূটনীতিবিদদের। কিন্তু এদিনের ভার্চুয়াল ভাষণে রাশিয়াকে আক্রমণ করতে গিয়ে জাতিসঙ্ঘের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলেছেন জেলেনেস্কি। তাঁর কথায়, ‘ইউক্রেনে রাশিয়ার আক্রমণ চোখে আঙুল দিওয়ে দেখিয়ে দিয়েছে, যুদ্ধ বন্ধে জাতিসঙ্ঘ সক্রিয় ভূমিকা পালন করতে পারেনি। ইউক্রেন থেকে রাশিয়ার সেনা হঠানোর ব্যবস্থা করা হোক কিংবা নিরাপত্তা পরিষদ ভেঙে দেওয়া হোক।’

নিরাপত্তার স্থায়ী সদস্য হিসেবে দাদাগিরি দেখানো তথা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার উস্কানিদাতা আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের প্রতিনিধিরা জেলেনেস্কির মুখে এমন দাবি শুনে কার্যত থ মেরে গিয়েছেন। কেননা, নিরাপত্তা পরিষদ ভেঙে দিলে বিশ্বজুড়ে তাদের দাদাগিরি দেখানোর পথ বন্ধ হয়ে যাবে। এদিন কয়েক মিনিটের ভাষণে রাশিয়ার বিরুদ্ধে তোপ দেগে জেলেনেস্কি বলেন, ‘গোটা বিশ্বজুড়ে দুর্ভিক্ষ ঘটানোর পরিকল্পনা নিয়েছে রাশিয়া। ইউক্রেনে নিরীহ নাগরিকদের নিষ্ঠুরতার সঙ্গে খুন করছে। শিশুদেরও রেহাই দিচ্ছে না। রুশ সেনাদের সঙ্গে সন্ত্রাসবাদীদের কোনও পার্থক্য নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গ ট্রায়ালের মতো রাশিয়াকে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে আনা উচিত।’

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান! বিরাট দাবি ট্রাম্পের, শান্তি চুক্তি নিয়েও বড় বার্তা

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ