ঝালদা কাণ্ডে এফআইআর দায়ের করল সিবিআই

খুন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সূত্রের খবর, বুধবার রাতে ঝালদায় আসবে সিবিআই- এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ।

Share:

নিজস্ব প্রতিবেদক: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় এফআইআর দায়ের করল সিবিআই (CBI)। জানা গিয়েছে, খুন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সিবিআই- এর পক্ষ থেকে তদন্তের বিষয়ে চিঠি দেওয়া হয়েছিল জেলা পুলিশ সুপারকে। জেলা পুলিশ সুপার এস সেলভামেরুগান জানিয়েছেন, সেই চিঠি তিনি গ্রহণ করেছেন। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা নাগাদ ঝালদা থানায় গিয়েছিলেন সেলভামেরুগান ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চারজনের প্রতিনিধি দল। প্রায় সাড়ে চার ঘণ্টা কথাবার্তা বলার পর সেখান থেকে বেরিয়ে যান সিবিআই।

এরপর বুধবার তদন্তে নেমে খুন ও অস্ত্র মামলায় এফআইআর (FIR) দায়ের করে তদন্তকারী সংস্থা। এদিকে মঙ্গলবার গঠন হয়েছে ঝালদা পুরসভার বোর্ড। সে ঘটনায় গতকাল কালাদিবস পালন করে কংগ্রেস। চলে অবস্থান ও বিক্ষোভ। পুরসভাতে ঢুকেও বিক্ষোভ দেখান নিহত তপন কান্দুর স্ত্রী কাউন্সিলর পূর্ণিমা কান্দু ও কংগ্রেস। বুধবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে কংগ্রেস। বনধে রয়েছে মিশ্র প্রভাব। রাস্তায় নেমে এদিন বিক্ষোভ দেখিয়েছে নিহতের স্ত্রী ও কংগ্রেস।

প্রসঙ্গত, ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর খুনের (Murder) ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হয়েছে নিহতের দাদা, ভাইপো, আসিফ খান ও কলেবর সিং। বুধবার সকালে রহস্য মৃত্যু হয়েছে তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী সেফাল বৈষ্ণব ওরফে নিরঞ্জন। তিনি পেশায় গৃহ শিক্ষক এবং নিহতের বন্ধু। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। তাতে লেখা, পুলিশের বারবার জেরা সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। আরও লেখা, পুলিশ তাঁকে বারবার ডাকছিলেন তা সহ্য করতে পারছিলেন না। শুধু তাই নয়, তপন কান্দু খুনের ঘটনা সারাক্ষণ মনে পড়ছিল ও মানসিক অবসাদে ভুগছিলেন বলেও লেখা রয়েছে সুইসাইড নোটে। সূত্রের খবর, বুধবার রাতে ঝালদায় আসবে সিবিআই- এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা