পাতিয়ালায় গুলিবিদ্ধ হয়ে খুন এক কবাডি খেলোয়াড়

ফের দেশে ঘটে গেল গুলিবিদ্ধ হয়ে খুনের ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দেশে ঘটে গেল গুলিবিদ্ধ হয়ে খুনের ঘটনা। এবার  বলি হলেন এক কবাডি খেলোয়াড়। জানা গিয়েছে, তাঁর নাম ধর্মেন্দ্র সিং। গত মঙ্গলবার রাতে পঞ্জাবের পাতিয়ালা বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনাটি ঘটেছে। গুলি লাগার সঙ্গে-সঙ্গেই ঘটনাস্থলেই মারা যান ওই কবাডি খেলোয়াড়।  ব্যক্তিগত বচসার জেরেই এই খুন বলে দাবি পুলিশের। বেশ কিছুক্ষণ ধরেই চলে সংঘর্ষ, তারপর চলে গুলি। 

ইতিমধ্যেই পাতিয়ালা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানতে পারেনি তারা। কী নিয়ে ধর্মেন্দ্রর সঙ্গে ঝামেলা শুরু হল? আর কেনই বা ঘটল গুলি চালানোর মতো ঘটনা? এই সমস্ত প্রশ্নগুলি উঠে আসছে বিভিন্ন মহল থেকে। পুলিশের ভূমিকাও নিয়েও উঠছে প্রশ্নচিহ্ন। খুন হওয়া কবাডি খেলোয়াড় ধর্মেন্দ্র পাতিয়ালা জেলার দাউ কালান গ্রামের বাসিন্দা। 

পাতিয়ালার এসপি হরপাল সিং জানিয়েছেন, ‘গুলি করে খুনের বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। দোষীর খোঁজে চলছে তল্লাশি। সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে, কোনওরকম ব্যক্তিগত আক্রোশের কারণেই এই খুন। আর নিহত কবাডি খেলোয়াড় এবং তার খুনী দাউ কালান গ্রামের বাসিন্দা। আশা করছি আমরা দ্রুত খুনীকে জালে পুরতে পারব ‘। তবে এই প্রথম নয়, এর আগে পঞ্জাবে একাধিকবার খেলোয়াড় নিহত এবং জখম হওয়ার ঘটনা ঘটেছে।

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার