রুশ-ইউক্রেন যুদ্ধের জের, জুনের পরিবর্তে ডিসেম্বরে চালু হবে পদ্মা সেতু

কয়েক মাস আগেই সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা করেছিলেন, জুন মাসেই পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জের পড়ল বাংলাদেশের পদ্মা সেতু চালুর ক্ষেত্রে। প্রথমে ঠিক ছিল আগামী জুনে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু। কিন্তু বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ‘জুনে নয়, স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে চলতি বছরের শেষের দিকে অর্থা‍ৎ ডিসেম্বর মাসে।’

দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলির যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে পদ্মা সেতু। গত কয়েক বছর ধরেই জোরকদমে চলছে দেশের অন্যতম গর্ব পদ্মাসেতু নির্মাণের কাজ। কয়েক মাস আগেই সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা করেছিলেন, জুন মাসেই পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। কিন্তু কার্যত তীরে এসে তরী ডুবেছে। এদিন মন্ত্রিসভার বৈঠকে পদ্মা সেতু নির্মাণের কাজ পর্যালোচনা করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, নির্মাণকাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেতু চালু হবে না।

আচমকাই সেতু উদ্বোধনের নির্ঘন্ট পিছিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সেতুর কাজের জন্য যে সব সরঞ্জাম মার্চ মাসের মধ্যে আসার কথা ছিল, তা আসতে পারেনি।  তাই পদ্মাসেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার জুন মাসে যে সময়সীমা ছিল তাতে কিছুটা দেরি হচ্ছে।’

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়