অলিম্পিক কমিটির প্রধান নারিন্দর বাত্রার নামে আর্থিক দুর্নীতির অভিযোগ, তদন্তে সিবিআই

ফের ক্রীড়াজগতে নেমে এল আর্থিক দুর্নীতির ছায়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ক্রীড়াজগতে নেমে এল আর্থিক দুর্নীতির ছায়া। এবার অভিযোগ উঠল দেশের অলিম্পিক কমিটির প্রধান এবং হকি ইন্ডিয়ার সভাপতি নারিন্দর বাত্রা নামে। তাঁর বিরুদ্ধে প্রায় ৩৫ লক্ষ টাকা তছরুপ করার অভিযোগ উঠল। আর ওই সব টাকা নাকি হকি ইন্ডিয়া তথা ভারতীয় হকি সংস্থার তহবিলের ছিল। এই আর্থিক তছরুপের কারণে নারিন্দের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যেই নাকি প্রাথমিক তদন্ত শুরু হয়ে গিয়েছে। 

গত কয়েকদিন ধরেই বাত্রার সঙ্গে হকি ইন্ডিয়ার সমস্যা চলছিল। দেশের পুরুষ হকি দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে স্পোর্টস ফেডারেশনের কাছে একটি বার্তা পাঠিয়েছিলেন। আর তারপর থেকেই তাঁর সঙ্গে হকি ইন্ডিয়ার সম্পর্কের অবনতি হতে শুরু করে। যা ধীরে-ধীরে খারাপের থেকে খারাপ হতে থাকে।

নারিন্দর বাত্রার এই মোটা অঙ্কের টাকা তছরুপ নিযে নানা মহল থেকে আসছে নিন্দার ঝড়। আর সিবিআই তদন্তে যদি তাঁর বিরুদ্ধে ৩৫ লক্ষ টাকা অপব্যবহারের অভিযোগ সত্যি হয় তাহলে বড় শাস্তি পেতে হবে। দেশের একাধিক প্রাক্তন হকি খেলোয়াড়রা আগেই নারিন্দরের বিরুদ্ধে সরব হয়েছিলেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার