ছবির পরতে পরতে ভৌতিক কাণ্ড, মুক্তি পেলি ‘রিষ’-র ট্রেলার

ছবির পরতে পরতে রয়েছে ভৌতিক কাণ্ডকারখানা। প্রীতম মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবি 'রিষ'। বুধ সন্ধ্যায় মুক্তি পেল ছবির ট্রেলার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এই ছবির পরতে পরতে রয়েছে ভৌতিক কাণ্ডকারখানা। দেবারতি ভৌমিকের চিত্রনাট্যে, প্রীতম মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবি ‘রিষ’। বুধ সন্ধ্যায় মুক্তি পেল ছবির ট্রেলার। আর সেই ট্রেলার দেখে দর্শক যে খানিক টলবেন তা বলাই বাহুল্য।  ২ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলারটি দেখে ধারণা করা যাচ্ছে একটি নিউক্লিয়ার পরিবারের ছবি দেখতে চলেছেন দর্শক। আবির, মন্দিরা ও তাঁদের ছোট্ট মেয়ে ফিয়োনা এই তাঁদের পরিবার। আর সেই খুদেটিই যখন শিকার হয় কোনও অশুভ শক্তির তখন পরিবারের ওপর দিয়ে ঠিক কিরকম সময় অতিবাহিত হয়?

 

ফিয়োনা, পরিবারের খুদে সদস্যটিকে আক্রমণ করে তার ভিতর বাসা বাঁধে এক অশুভ শক্তি। যে চায় পুরো পরিবারটিকেই শেষ করে দিতে। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সৌরভ দাস, দর্শনা বণিক, চান্দ্রেয়ী ঘোষ, কিয়ানা মুখোপাধ্যায়, রুমকি চট্টোপাধ্যায়, অমিতাভ  চট্টোপাধ্যায়, স্বাতী মুখোপাধ্যায়, পিয়ালি মুখোপাধ্যায় প্রমুখ। চিত্রগ্রহণে রয়েছেন আবির সুদীপ দত্ত। ছবির সঙ্গীতের দায়িত্ব সামলাচ্ছেন সুপ্রিয় সোম। ছবিতে মোট দু’টি গান রয়েছে। যার একটি শোনা যাবে রুপম ইসলামের কন্ঠে অন্যটি শোনা যাবে বিখ্যাত সিধু -পটা জুটির কন্ঠে।  কলকাতায় হয়েছে এই ছবির শুটিং। আগামী ১৩ মে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।  

 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে