‘ধর্ম অবমাননার’ মিথ্যা অভিযোগে আটক হিন্দু শিক্ষক, ফের দেশজুড়ে প্রতিবাদের ঝড়

ধৃত শিক্ষকের মুক্তির দাবিতে সরব হয়েছেন আব্দুল গাফফার চৌধুরি সহ দেশের ১৮ জন বুদ্ধিজীবি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টিপ-কাণ্ড নিয়ে বিতর্কের ঝড় থামতে না থামতেই এবার ‘ধর্ম অবমাননার’ মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হল হৃদয় মণ্ডল নামে এক হিন্দু শিক্ষককে। রাজধানী ঢাকার অদূরে মুন্সিগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষককে ইতিমধ্যেই জেল হেফাজতে পাঠানো হয়েছে। মিথ্যা অভিযোগে একজন হিন্দু শিকক্ষকে গ্রেফতার করে জেল পাঠানোর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে যেমন প্রতিবাদের ঝড় উঠেছে, তেমনই ধৃত শিক্ষকের মুক্তির দাবিতে সরব হয়েছেন আব্দুল গাফফার চৌধুরি, সৈয়দ হাসান ইমাম, অনুপম সেন, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, সারোওয়ার আলী, আবেদ খান, সেলিনা হোসেন সহ দেশের ১৮ জন বুদ্ধিজীবি। অবিলম্বে বিজ্ঞানের শিক্ষক হৃদয় মণ্ডলের মুক্তির দাবি জানিয়েছেন তাঁরা।

কী ঘটেছে বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের ক্ষেত্রে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘গত ২১ মার্চ বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের  বিজ্ঞান শিক্ষক হৃদয়কৃষ্ণ মণ্ডল দশমন শ্রেণির ক্লাস নিচ্ছিলেন। আচমকাই বিজ্ঞান ছেড়ে ধর্ম সংক্রান্ত প্রশ্ন করে পড়ুয়াদের একাংশ। ধর্ম থেকে বিজ্ঞানের উৎপত্তি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ধর্ম আর বিজ্ঞান আলাদা বিষয়। কোন ধর্ম থেকেই বিজ্ঞান উৎপত্তি হয়নি৷ ধর্ম হলো বিশ্বাস আর বিজ্ঞান প্রমাণিত বিষয়৷ আর বর্তমান যুগের ৯০ শতাংশ বিজ্ঞানী ইহুদি, খ্রিস্টান। তাঁরা কোরান পড়েন না।’ ব্যস, আর যায় কোথায়? ক্লাস থেকে বেরিয়ে প্রধান শিক্ষকের কাছে বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের নামে ধর্ম নিয়ে কটূক্তি’ করার অভিযোগ করে পড়ুয়ারা।

শুধু তাই নয় শুরু হয়ে যায় পরিকল্পিত বিক্ষোভ। ধর্ম অবমাননার অভিযোগ এনে হৃদয় মণ্ডলের বিরুদ্ধে শ্লোগান দেওয়া হয়, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, মালাউনের ফাঁসি চাই। শিক্ষকের দুই গালে জুতা মার তালে তালে৷’ শিক্ষক হৃদয় মণ্ডলের শাস্তির দাবিতে স্কুলের বাইরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও   ধর্মান্ধ অভিভাবকদের একাংশ। বিক্ষোভ সামলাতে পুলিশে খবর পাঠান প্রধান শিক্ষক। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ধর্মান্ধ ও মৌলবাদীদের চাপের কাছে মাথানত করে জনপ্রিয় শিক্ষকের নামে মামলাও শুরু হয়। একপর্যায়ে গ্রেফতার করা হয় হৃদয় মণ্ডলকে। সোমবার মুন্সিগঞ্জ আদালতে হাজির করা হয় জনপ্রিয় বিজ্ঞান শিক্ষককে। জামিনের আর্জি খারিজ করে হৃদয় মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আগামী রবিবার মামলার পরবর্তী শুনানি।

জনপ্রিয় বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল ধর্ম অবমাননা করছেন, তা মানতে পারছেন না মুন্সিগঞ্জ জেলা শিক্ষা আধিকারিক বেনজীর আহমেদ। তাঁর কথায়, ‘হৃদয় মণ্ডল ভাল শিক্ষক। তিনি পরিস্থিতির শিকার হয়েছেন। পূর্ব পরিকল্পিতভাবে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়েছে।’ ধৃত শিক্ষকের স্ত্রী ববিতা মণ্ডল সাংবাদিকদের বলেন, ‘গত ২২ বছর ধরে আমার স্বামী গণিত ও বিজ্ঞানের শিক্ষকতা করছেন। তার বিরুদ্ধে আগে কোনও অভিযোগ ওঠেনি।’

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ