বৃষ্টির জেরে বিপত্তি, বাগডোগরায় সাময়িক বন্ধ উড়ান পরিষেবা

উত্তরবঙ্গে বৃষ্টির জন্য বিমানবন্দরের মেরামতির কাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার সকালে বন্ধ রাখা হয় বিমান ওঠানাম।

Share:

নিজস্ব প্রতিবেদক: উত্তরবঙ্গে বৃষ্টির জন্য সাময়িকভাবে বন্ধ হয়ে গেল বাগডোগরা বিমান বন্দরের পরিষেবা। বিমানবন্দরের মেরামতির কাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার সকালে বন্ধ রাখা হয় বিমান ওঠানাম।

বিমানবন্দর সূত্রে খবর, বুধবার রাত থেকে শিলিগুড়িসহ আশেপাশের এলাকায় প্রবল বৃষ্টির জেরে বাগডোগরা বিমানবন্দরের মেরামতির কাজ ক্ষতিগ্রস্ত হয়। আর সে কারণে রানওয়েতে বিমান ওঠানামা করা বিপজ্জনক হয়ে পড়ে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকালে উড়ান বন্ধ থাকে। এদিন ১১ টার পর বিমান পরিষেবা স্বাভাবিক হবে বলে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। সূত্রের খবর, শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাতের জেরে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে মেরামতির কাজ ক্ষতিগ্রস্ত হয়। যেখানে ফাটল ছিল, সেখানে জল ঢুকে বৃষ্টির ফলে জল ঢুকে যায়। আর জল ঢুকে গিয়ে ঘটে বিপত্তি। রানওয়েতে বিমান ওঠানামা করা বিপজ্জনক হয়ে পড়ে। এইসব দিক বিবেচনা করে বৃহস্পতিবার সকালের সমস্ত বিমান বাতিল করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে যে বিমানগুলির নামার কথা ছিল, সেগুলিকে কলকাতা ও অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে কলকাতা থেকে বাগডোগরাগামী বিমানগুলিও বাতিল করা হয়।

গত ১৫ মার্চ বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দরে(Bagdogra International Airport) ফাটলের জেরে অস্থায়ীভাবে বন্ধ হয়েছিল বিমান ওঠানামা। আগেই বিমান বন্দর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল ১৫ দিন বাগডোগরায় বিমান ওঠানামা বন্ধ থাকবে। রানওয়েতে মেরামতির কাজের জন্য চলতি এপ্রিল মাসের ১১ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত উড়ান বন্ধ থাকবে বলে জানিয়েছিল উত্তরবঙ্গের এই বিমানবন্দর কর্তৃপক্ষ। তার আগেই ফের রানওয়েতে বিভ্রাটের জেরে বন্ধ হল সাময়িকভাবে উড়ান পরিষেবা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে