৯০ নয় এবার ১০০ মিনিটে করে হবে ফুটবল ম্যাচ!

তাহলে কি সত্যিই এবার বদলে যেতে চলেছে ফুটবলের নিয়ম?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তাহলে কি সত্যিই এবার বদলে যেতে চলেছে ফুটবলের নিয়ম? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে গোটা বিশ্বের ফুটবল মহলে। কারণ, ফুটবল ম্যাচ নাকি ৯০ মিনিটের পরিবর্তে ১০০ মিনিট করে হবে! অনেকদিন আগে থেকেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তথা ফিফা ফুটবলকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য নতুন কিছু করার পরিকল্পনা করতে চাইছে। চার বছরের পরিবর্তে দু’বছর পরপর বিশ্বকাপ আয়োজন করার প্রস্তাবও রাখে ফিফা। কিন্তু তাদের এই প্রস্তাবে সকলে রাজি হয়নি। অনেকের কাছেই এটা একটু বেশি বাড়াবাড়ি বলে মনে হয়েছে।

এরই মধ্যে ফিফা কর্তৃপক্ষের মাথায় এসেছে আরও এক ভাবনা। সেটা হল ৯০ নয় একটা ফুটবল ম্যাচের সময়সীমা ১০০ মিনিট করে দেওয়ার। যদিও এই বিষয়টিতে এখনও কোনওরকম সিলমোহর পড়েনি। একটি ইতালিয়ান সংবাদ মাধ্যম দাবি জানিয়েছে যে, এই ১০০ মিনিট ম্যাচের সময়সীমা করার ভাবনাটা নাকি এসেছে ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনোর মাথা থেকে। আর গুঞ্জন উঠতে শুরু করেছেল যে, আসন্ন কাতার বিশ্বকাপ থেকেই নাকি ৯০ মিনিটের পরিবর্তে ১০০ মিনিট করে হবে।

তবে সম্প্রতি ফিফার তরফ থেকে একটি বিবৃতি দিয়ে সকলের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে যে, আপাতত ফুটবল ম্যাচের সময়সীমাতে কোনওরকমের পরিবর্তন আসছে না।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার