Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Bangladesh: হিজাব পরার অপরাধে শিক্ষিকার মারধরের শিকার ১৮ ছাত্রী

অভিযুক্ত শিক্ষিকাকে শোকজের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান শিক্ষক ধরণীকান্ত বর্মণ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এ যেন উলটপুরাণ। এবার মুসলিম প্রধান দেশ হওয়া সত্বেও বাংলাদেশে হিজাব পরে আসার অপরাধে সহকারী প্রধান শিক্ষিকার হাতে শারীরিক নিগ্রহের শিকার হলেন ১৮ ছাত্রী। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নওগাঁর মহাদেবপুরে দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা আধিকারিক ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রহৃত পড়ুয়াদের অভিভাবকরা। চাপে পড়ে অভিযুক্ত শিক্ষিকাকে শোকজের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান শিক্ষক ধরণীকান্ত বর্মণ। যদিও অভিযুক্ত শিক্ষিকা এ বিষয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

অভিভাবকদের অভিযোগ, বুধবার স্কুল শুরুর আগে জাতীয় সঙ্গীত চলাকালীন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আচমকাই হিজাব পরিধান করা ছাত্রীদের লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে দেন। তাতে হতচকিত হয়ে পড়ে পড়ুয়ারা। কিন্তু বিষ্ময়ের আরও বাকি ছিল না। পড়ুয়াদের স্কুলে হিজাব না পরে আসার জন্য নির্দেশ দেওয়ার পাশাপাশি আচমকাই হিজাব পরে আসা পড়ুয়াদের মারধর করতে থাকেন। এমনকী তাঁর নির্দেশে বিদ্যালয়ের সহকারী শিক্ষক অষ্টম শ্রেণির তিন ছাত্রীকে মারধর করেন। ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বাকি পড়ুয়ারাও ক্ষোভে ফেটে পড়েন। মুসলিম প্রধান দেশ হওয়া সত্বেও হিজাব পরার কারণে পড়ুয়ারা মারধরের শিকার হবেন, মানতে পারছেন না অভিভাবকরাও।

বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী আধিকারিক মিজানুর রহমান সাংবাদিকদের এ বিষয়ে বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষিকার অপরাধ প্রমাণ হলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি