শেষ ওভারে জয় পেয়ে লিগ টেবিলের দুইয়ে উঠে এল লখনউ

লড়াই চলল শেষ ওভার পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: লড়াই চলল শেষ ওভার পর্যন্ত। তবে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে শেষ হাসি হাসল লখনউ সুপার জায়ান্টসই। দিল্লি ক্যাপিটালসের দেওয়া ১৫০ রানের টার্গেট ২ বল বাকি থাকতেই পূর্ণ করে ফেলল কে এল রাহুল অ্যান্ড কোম্পানি। সেই সঙ্গে একলাফে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল তারা। ৮০ রানের অনবদ্য ইনিংস খেলে লখনউকে প্রায় জয়ের দোর গোড়ায় পৌঁছে দেন প্রোটিয়া ওপেনার কুইনটন ডি কক। ম্যাচের সেরাও তিনিই হয়েছেন। 

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সুপার জায়ান্টসের অধিনায়ক লখনউ সুপার জায়ান্টস। দিল্লি ক্যাপিটালসের হয়ে ইনিংসের শুরুটা বেশ ভালেভাবেই করেন পৃথ্বী শ। ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন তিনি। ৩৪ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন এই ডান হাতি ওপেনার। আর তারপর অনেকটাই ঝিমিয়ে পড়ে দিল্লির রানের গতি। অজি ওপেনার ডেভিড ওয়ার্নার এদিন পুরোপুরি ব্যর্থ হন। মাত্র ৪ রান করে ফিরে যান তিনি। এরপর অধিনায়ক পন্থ (৩৯) এবং সরফরাজ খানের (৩৬) ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রান তোলে দিল্লি।

জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আইপিএলে প্রথমবার খেলতে আসা লখনউ সুপার জায়ান্টস।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার