সরকার বিচারপতিদের যেভাবে অপমান করছে তা দুর্ভাগ্যজনক, বিস্ফোরক প্রধান বিচারপতি

তাঁর এমন মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পছন্দসই না হলেই যেভাবে সরকারের পক্ষ থেকে বিচারপতিদের যেভাবে অপমানিত করা হচ্ছে তা দুর্ভাগ্যজনক। শুক্রবার ঠিক এই ভাষাতেই ক্ষোভ উগরে দিলেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা। শীর্ষ আদালতে এক মামলার শুনানিতে আচমকাই নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘ইদানিং এক নতুন প্রবণতা দেখছি। পছন্দমতো রায় না হলেই বিচারপতিদের অপমান করা হচ্ছে। আগে সাধারণ মানুষ করতেন। এখন বিভিন্ন সরকার করছে। এটা দুর্ভাগ্যজনক ছাড়া আর কিছু নয়।’ তবে সরকার বলতে কেন্দ্রের বিজেপি সরকার নাকি রাজ্য সরকারগুলিকে বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করে জানাননি প্রধান বিচারপতি। তবে তাঁর এমন মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

ছত্তিশগড়ের প্রাক্তন আইএএস আধিকারিক আমন কুমার সিংয়ের  বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে দায়ের হওয়া এফআইআর খারিজ করে দিয়েছিল ছত্তিশগড় হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল উত্তরাখণ্ড সরকার ও এক সমাজকর্মী। এদিন ওই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি কৃষ্ণ মুরারীর ডিভিশন বেঞ্চে।

মামলার শুনানিতে আইনজীবী সিদ্ধার্থ দাভে অভিযোগ করেন, ‘তথ্য যাচাই না করে অভিযুক্ত আইএএস আধিকারিকের বিরুদ্ধে এফআইআর খারিজ করে দিয়েছিল হাইকোর্ট।’ ওই কথা শুনে আচমকাই বিরক্তিভরা কণ্ঠে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা লড়াই যেখানে খুশি নিয়ে যেতে পারেন। কিন্তু আদালতকে অপমান করবেন না। ইদানিং লক্ষ্য করছি, পছন্দসই রায় না হলেই সরকারের পক্ষ থেকে বিচারপতিদের অপমান করা হচ্ছে। এই নয়া প্রবণথা সত্যিই দুর্ভাগ্জনক।’

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার