শেষ ওভারে তেওয়াতিয়ার জোড়া ছক্কা, পঞ্জাবকে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক গুজরাতের

আইপিএলে প্রথমবার খেলতে আসা গুজরাত টাইটানস যেন অশ্বমেধের ঘোড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে প্রথমবার খেলতে আসা গুজরাত টাইটানস যেন অশ্বমেধের ঘোড়া। তরতরিয়ে ছুটে চলেছে তাদের বিজয়রথ। এই নিয়ে টানা তিন ম্যাচে জয় পেল হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোম্পানি। জয়ের হ্যাটট্রিক করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল তারা। মাত্র ৪ রানের জন্য শতরান থেকে বঞ্চিত হলেন শুভমন গিল (৯৬)। শেষ ওভারে অন্তিম দুই বলে জোড়া ছক্কা মেরে গুজরাতকে নাটকীয় জয় এনে দিলেন রাহুল তেওয়াতিয়া। কেউই হয়তো ভাবতে পারেনি যে ২০তম ওভারে ম্যাচ জিতে নেবে টাইটানস। কিন্তু শেষ দুই বলে যে এত বড় নাটক অপেক্ষা করছিল সেটা একেবারেই সত্যিই কল্পনার বাইরে ছিল।

এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাতের অধিনায়ক হার্দিক। ধাওয়ান (৩৫), লিয়াম লিভিংস্টোন (৬৪), জিতেশ শর্মাদের (২৩) ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তোলে পঞ্জাব কিংস।

জবাবে ব্যাট করতে নেমে গিল (৯৬), সুদর্শন (৩৫), হার্দিকের (২৭) ব্যটিংয়ের ওপর ভর করে লড়াই জারি রাখে গুজরাত। শেষ ওভারে রাহুল তেওয়াতিয়া এনে দেন নাটকীয় জয়। ৬ উইকেটে ম্যাচ জেতে টাইটানসরা। ম্যাচের সেরা হয়েছেন গিল। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার