বড়বাজারে মাদকচক্রের হদিশ পেল এনসিবি, গ্রেফতার ৪ বেআইনি ওষুধ পাচারকারী

কলকাতার বড়বাজারের ঘটনা। ৬,৭,৮- এই তিনদিন ধরে মাদক চক্রের হদিশ পেতে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। সফট টার্গেট ছিল যুবক যুবতী।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় আবার মাদক চক্রের পর্দা ফাঁস। সূত্রের খবর, মাদক জাতীয় ওষুধ (Drug) বেআইনি ভাবে মজুত করে রাখা হয়েছিল।  প্রেসক্রিপশন ছাড়াই তা অবাধে বিক্রি চলত। শুধু তাই নয় এর সফট টার্গেট ছিল যুবক যুবতী। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এনসিবি। তাঁদের জালে ধরা পড়ে চার মাদক পাচারকারী (Smuggler)। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। কলকাতার বড়বাজারের ঘটনা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬,৭,৮- এই তিনদিন ধরে মাদক চক্রের হদিশ পেতে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাছে গোপন সূত্রে খবর ছিল শহরজুড়ে যুবক-যুবতীদের কাছে পাচারকারীরা পৌঁছে দিচ্ছে বেআইনি ওষুধ (Medicine)। তা ব্যবহৃত হচ্ছে নেশার দ্রব্য হিসেবে। জানা গিয়েছে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ইঞ্জেকশন ও বেআইনি ওষুধ উদ্ধার করা হয়েছে। যা বিক্রি করা হত প্রেসক্রিপশন বা ডাক্তারি পরামর্শ ছাড়াই।

বড়বাজারের একটি গোডাউনে হানা দিয়ে ৯০ বোতল ফেনসিওয়েল কাফসিরাপ, পেন্টাজোসিন ল্যাকটেট, ২৬০০ পিভন পাস প্লাস ট্যাবলেট ও প্রচুর ইনজেকশন উদ্ধার করা হয়েছে। গোডাউন মালিক মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, পিন্টু নামে এক ব্যক্তির কাছ থেকে বেআইনি ওষুধ আমদানি করত মিজানুর। এরপর পিন্টু ধরা পড়ে অভিযান চালানো আধিকারিকদের জালে। তাকে জেরা করে জানা যায়, তাপসের কাছ থেকে সে এইসব মাদক আমদানি করত। আরও জানা যায়, তাপস নামের ওই পাচারকারী ওষুধ সরবারাহ করার জন্য নিযুক্ত কর্মচারী। সেই নাকি এক সংস্থার মালিক মহেশ পারেখের কাছ থেকে এইসব মাদক সংগ্রহ করত। তারপর তা বাকি পাচারকারীদের হাতে তুলে দিত যুব প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই সমস্ত বেআইনি ওষুধ বিক্রি করা হত চড়া দামে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য