মিশরের পর জর্ডনের বিরুদ্ধেও জয় তুলে নিল ভারতীয় মহিলা ফুটবল দল

ফের একটা জয়ের মুখ দেখল ভারতীয় মহিলা ফুটবল দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একটা জয়ের মুখ দেখল ভারতীয় মহিলা ফুটবল দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিশরের পর জর্ডনকেও হারিয়ে দিল দেশের প্রমীলা বাহিনী। ব্লু টাইগ্রেসদের হয়ে ম্যাচে ৪৮ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন মনীষা কল্যাণ। 

ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল দুই দলের ফুটবলাররা। তবে প্রতিপক্ষের দল জর্ডন বেশ চাপ তৈরি করেছিল টিম ইন্ডিয়ার রক্ষণে। যদিও গোটা ম্যাচে গোলের মুখ খুলতে ব্যর্থ হয় মধ্যপ্রাচ্যের এই দেশটি। কারণ, ভারতের গোলরক্ষক অদিতি চৌহান বেশ ভালো ফর্মেই রয়েছেন। ম্যাচে বেশ কয়েকটি অনবদ্য সেভ করেন তিনি। বিরতির পর থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় ওমেন ইন ব্লু। ফলস্বরূপ, দ্বিতীয়ার্ধে খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই এগিয়ে যায় তারা। এই গোল আর পরিশোধ করতে পারেনি জর্ডনের নারী দল। ফলে জয়ী হয়ে মাঠ ছাড়েন আশালতা দেবী, অঞ্জু তামাংরা। 

দিন কয়েক আগে প্রীতি ম্যাচে মিশরকে ১-০ ব্যবধানে হারিয়েছিল ভারতীয় নারী দল। আগামী দিনে এএফসি এশিয়া কাপে কোয়ালিফাই করাই হল তাদের প্রধান লক্ষ্য। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার