স্কুলে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রীর

স্কুলে যাওয়ার পথে বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ছাত্রীর। বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রা।

Share:

নিজস্ব প্রতিবেদক: স্কুলে যাওয়ার পথে বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ছাত্রীর। বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রা।

জলপাইগুড়ি জেলার মালবাজারের(Mal Bazar) সাইলি চা বাগানে মর্মান্তিক দুর্ঘটনায় এক ছাত্রীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। শনিবার স্কুলে যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই পড়ুয়ার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম প্রিয়া টোপ্পো। ১০ বছর বয়স তার। অন্যান্য দিনের মতো শনিবারও সকালে স্কুলে যাওয়ার উদেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল ওই পড়ুয়া। কিন্তু আর পৌঁছনো হল না স্কুলে। যাওয়ার পথেই রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হল ওই পড়ুয়ার। উত্তরবঙ্গে বৃষ্টির জেরে রাস্তায় জল জমেছিল। সেই জমা জলের মধ্যেই পড়েছিল বিদ্যুতের তারের একটি অংশ। কিন্তু ১০ বছরের পড়ুয়া জানত না ওই তারে বিদ্যুৎ থাকতে পারে। সেখানে পা দিতেই সঙ্গে সঙ্গে স্পৃষ্ট হয়ে ওই জলে লুটিয়ে পড়ে সে। ওই ছাত্রীকে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। মৃত পড়ুয়ার দেহ আটকে বিক্ষোভে দেখাতে থাকেন তাঁরা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবেই বিপজ্জনক ভাবে তার রাস্তায় পড়ে রয়েছে। আবার অল্প বৃষ্টি হলেই রাস্তায় জমে যায় জল। এই জোড়া সমস্যায় যেকোনও মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আগে একাধিকবার সরব হয়েছেন বলে স্থানীয়দের দাবি। তবে বিদ্যুৎ দফতরে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। এদিন ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের তরফে এলাকাবাসীর বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করা হয়।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই