সোনম কাপুরের শ্বশুরবাড়িতে ভয়াবহ চুরি, খোয়া গেল আড়াই কোটি টাকার গয়না

প্রায় দু’মাস হতে চললেও এখনও পর্যন্ত চুরির ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি দিল্লি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের প্রশ্নের মুখে রাজধানী দিল্লির নিরাপত্তা। বলি অভিনেত্রী সোনম কাপুরের শ্বশুরবাড়িতে ঘটল ভয়াবহ ডাকাতি। চুরি গেল নগদ টাকা সহ প্রায় আড়াই কোটি টাকার গয়না। গত ফেব্রুয়ারি মাসে ওই ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটলেও শুক্রবার তা জানাজানি হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা থাকা সত্বেও কীভাবে ওই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। তবে প্রায় দু’মাস হতে চললেও এখনও পর্যন্ত চুরির ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি দিল্লি পুলিশ।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘দিল্লির অমৃতা শেরগিল মার্গে বিলাস বহুল বাড়িতে বসবাস করেন অভিনেত্রী সোনম কাপুরের শ্বশুর, শাশুড়ি ও দিদা শাশুড়ি। স্বামী আনন্দ আহুজাকে নিয়ে অধিকাংশ সময়ই লন্ডনের বাড়িতে থাকেন বলিউড অভিনেত্রী। বাড়িতে কেয়ারটেকার, মালি ও গাড়ির চালক মিলে প্রায় ২৫ জন কর্মচারি রয়েছেন। তাছাড়া গোটা বাড়ি সিসিটিভি ক্যামেরায় মোড়া রয়েছে। গত ১১ ফেব্রুয়ারি প্রথমে বাড়ি থেকে প্রচুর পরিমাণ সোনার গয়না ও নগদ টাকা খোয়ার বিষয়টি সোনমের দিদা শাশুড়ির নজরে আসে। আলমারি খুলে নিজের দামি গয়না গায়েব হওয়ার বিষয়টি জানতে পারেন। ১১ ফেব্রুয়ারি ওই চুরির ঘটনা ঘটলেও ১২ দিন বাদে ২৩ ফেব্রুয়ারি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন সোনমের শাশুড়ি। 

গত মার্চ মাসেই সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন সোনমের শ্বশুর হরিশ আহুজা। প্রতারকদের পাল্লায় পড়ে প্রায় ২৭ কোটি টাকা খুঁইয়েছিলেন তিনি।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের