প্রকাশিত হল ‘আলোকবর্তিকা’, সঙ্গে উপহার সঙ্গীতসন্ধ্যা

কলকাতার আইসিসিআর ভবনের সত্যজিৎ রায় শীর্ষক অডিটোরিয়ামে আয়োজিত ‘জীবনদেবতা’ নামের অনুষ্ঠানের মাধ্যমে ‘আলোকবর্তিকা’ প্রকাশিত হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র কটা দিন। তারপরেই শেষ হবে চৈত্র। শুরু হয়ে যাবে বৈশাখ। শুরু হয়ে যাবে বাংলা নতুন বছর। দোরে যখন হাজির পয়লা বৈশাখ, ঠিক তখনই চৈত্রের এক সন্ধ্যায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রবুদ্ধ রাহা, তাঁর শিষ্যা সংযুক্তা বেরা এবং বিশিষ্ট অভিনেতা তথা বাচিক শিল্পী সুজয় প্রসাদ চ্যাটার্জী উপহার দিলেন ‘আলোকবর্তিকা’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা আর তাঁর লেখার নানা অংশের ভাষ্যপাঠে সমৃদ্ধ এক গানের অ্যালবাম তথা সিডি। শুক্রবার অর্থাৎ ৮ এপ্রিল সন্ধ্যাবেলায় কলকাতার আইসিসিআর ভবনের সত্যজিৎ রায় শীর্ষক অডিটোরিয়ামে আয়োজিত ‘জীবনদেবতা’ নামের অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যালবাম প্রকাশ করলেন এই ত্রয়ী শিল্পী। সঙ্গে ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্র-পরিচালক অতনু ঘোষ। সঙ্গে ছিল সুন্দর এক সঙ্গীত সন্ধ্যা।  

শুক্রবারের ওই সঙ্গীত সন্ধ্যায় রবি ঠাকুরের গান মন্ত্রমুগ্ধ করে শ্রোতাদের। প্রবুদ্ধ রাহা ও সংযুক্তা বেরা তো গান গেয়েইছেন, সঙ্গে গেয়েছেন সুজয়প্রসাদও। পাশাপাশি করেছেন গানের মাঝে মাঝে ভাষ্যপাঠও। কার্যত সুজয়ের ভাষ্যপাঠ আর গান গোটা অনুষ্ঠানকে সুর, তাল, লয়ে যেন বেঁধে রেখেছিল। রবীন্দ্র জীবনদর্শন আমাদের আর পাঁচজনের জীবনের সঙ্গে কত মিলে যায় সেটা বার বার ওই সঙ্গীত সন্ধ্যায় উঠে এসেছে গান আর ভাষ্যপাঠের মাধ্যমে। টাইমস বাংলা মিউজিকের মাধ্যমে প্রকাশিত অ্যালবাম ‘আলোকবর্তিকা’র সঙ্গীত পরিচালনা করেছেন সুরজিৎ দাস। শুক্রবারের সঙ্গীতসন্ধ্যার ওই অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সাহিত্যিক শ্যামলী আচার্য। যন্ত্রানুষঙ্গে ছিলেন সুরজিৎ দাস ও পার্থ মুখোপাধ্যায়।

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর